বিদায় বেলায় একটি ভালো নির্বাচন দেখার প্রত্যাশা: ইসি মাহবুব
একটি ভালো নির্বাচন দেখার প্রত্যাশা জানিয়েছেন বর্তমান নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালকুদার। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় মাহবুব তালুকদার প্রার্থীদের এজেন্টদের কাছে তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না, সে বিষয়ে জানতে চান। জবাবে এজেন্টরা ইভিএমসহ ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান।
পরে প্রিজাইডিং অফিসারের কাছেও ইভিএমে সমস্যা আছে কি না এই নিয়ে জানতে চাওয়া হয়। সেই সাথে ভোট কেমন হচ্ছে সে বিষয়েও জানতে চান নির্বাচন কমিশনার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেমন হচ্ছে এ ব্যাপারে কোনো কথা আমি এখন বলবো না। সময়টা শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কিছু আমি বলতে পারি না, বলবো ভোটের টাইমটা উত্তীর্ণ হওয়ার পর। ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি।
মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সম্পর্কে আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। আমি তো একদিন এসেছি, গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা (মিডিয়া) জানান। আমি এখন যদি কিছু বলি সেটা খণ্ডচিত্র হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ছেলের চাকরি না হওয়ার দুশ্চিন্তার ‘কালো মেঘ’ কাটল বিউটি রানীর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান





