নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথের আগেই কারাগারে
ফয়েজ উল্লাহ জিসান
বিস্ফোরক আইনের মামলায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসান পাটওয়ারীসহ ৩১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে সিনিয়র জুডিশিয়াল রামগঞ্জ আমলি আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্র জানা গেছে, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকালীন লামচর ইউনিয়নে সহিংসতা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্নার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে ৩৬ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলা করেন। এতে স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ জিসান পাটওয়ারীকেও আসামি করা হয়। গত ২৮ নভেম্বরের ভোটে জিসান চেয়ারম্যান নির্বাচিত হন।
এদিকে আসামিরা উচ্চ আদালতে আবেদন করে চার সপ্তাহের জামিন পান। মেয়াদ শেষে আজ মঙ্গলবার তারা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। এতে তাদের জামিন নামঞ্জুর করে আদালতে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





