বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের
চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
সোমবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটমাইল নামক স্থানে ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চন্দুলী গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে সাঈদ আফ্রিদি তন্ময় (২৫)। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, আজ সোমবার (১০ জানুয়ারি) সকালে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে নিজবাড়ি ঝিনাইদহের চন্দুলী গ্রামে যাচ্ছিলেন তন্ময়। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের আটমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপকে সাইড দিতে গিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ঘটনাস্থলেই নিহত হন তন্ময়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





