কুষ্টিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ
কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রথমবারের মতো পাঁচ সন্তানের জন্ম দেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচ শিশু সুস্থ ছিল। তবে গর্ভধারণের ৬ মাসের মাথায় এই শিশুদের জন্ম হওয়ায় তাদের ওজন কম হয়েছে। এ কারণে শিশুরা ঝুঁকিতে রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পাঁচ শিশুর মধ্যে চার মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। একসঙ্গে পাঁচ সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই শিশুদের দেখতে হাসপাতালে ভিড় করেন অনেকে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহীন আক্তার সুমন বলেন, বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাগুলোর ওজন ৫০০-৬০০ গ্রাম।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





