৬ ছাত্রের চুল কেটে দেওয়া শিক্ষক কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুরে ৬ মাদ্রাসাশিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনায় সহকারী শিক্ষক মঞ্জুরুল কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। মঞ্জুরুল কবির মঞ্জু হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।
এর আগে শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শিক্ষক মঞ্জুকে উপজেলার বামনী ইউনিয়নের কাজিরদিঘীর পাড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। রাতেই মাদরাসা ছাত্র শাহাদাত হোসেনের মা শাহেদা বেগম বাদী হয়ে শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন। পরে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
ভুক্তভোগী ছাত্ররা জানায়, তারা বুধবার ক্লাসে অংশ নেয়। একপর্যায়ে শিক্ষক মঞ্জুরুল কবির ছয়জনকে দাঁড় করিয়ে শ্রেণি কক্ষের সামনের বারান্দায় আসতে বলেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে একটি কাঁচি এনে একে একে সবার মাথার টুপি সরিয়ে সামনের অংশের এলোমেলো চুল কেটে দেন। পরে তারা লজ্জায় ক্লাস না করেই বেরিয়ে যায়।
এ ঘটনার ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ছাত্রকে কান্না করতে দেখা গেছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রের মা মামলা করেছেন। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ছেলের চাকরি না হওয়ার দুশ্চিন্তার ‘কালো মেঘ’ কাটল বিউটি রানীর
৯০ হাজার বেতনের কর্মকর্তা সুকুমারের ৫১ কোটি টাকার আমানত
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান





