নকল পিস্তল ঠেকিয়ে ছিনিয়ে নেয় সোয়া ৩ লাখ টাকা!
নকল পিস্তল ঠেকিয়ে ছিনিয়ে নেয় সোয়া ৩ লাখ টাকা!
আসল নয়, নকল পিস্তল মাথায় ঠেকিয়ে ৩ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভাবতে অবাক মনে হলেও এমন ঘটনাই ঘটেছে দিনাজপুর বিরল উপজেলার এক বিকাশ ব্যবসায়ীর সঙ্গে।
তবে শেষ রক্ষা হয়নি ছিনতাইকারীর। পুলিশের অভিযানে আটক হয়েছে মশিউর রহমান আশিক (২২) নামে সেই ছিনতাইকারী।
গতকাল রোববার (১২ সেপ্টেম্বর) রাতে বিরল উপজেলার ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের ভগবানপুর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মশিউর রহমান আশিককে আটক করতে সক্ষম হয় বিরল থানা পুলিশ। এসময় অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। আশিক ভগবানপুর এলাকার আব্দুল হালিমের ছেলে।
রোববার সন্ধ্যা ৭টায় ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী আল আমিন আলী বাদী হয়ে টাকা ছিনতাইয়ের একটি মামলা দায়ের করেন। তিনি ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের দামাইল ডাঙ্গাপাড়ার মৃত শাহ জাহান আলীর ছেলে ও কাঞ্চন মোড়ের আল আমিন টেলিকমের স্বত্ত্বাধিকারী।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আশিক দীর্ঘদিন থেকে বিকাশ ব্যবসায়ী আল আমিনের কাছে বাকিতে লোড এবং বিকাশে লেনদেন করে আসছিলেন। একপর্যায়ে আল আমিন তার কাছে ৪৭ হাজার ৬২৬ টাকা পাওনাদার হয়ে যান। রোববার দুপুরে আশিক দোকানের সামনে এলে আল আমিন পাওনা টাকা চান। এ কথায় ক্ষিপ্ত হয়ে আশিক কোমরে থাকা পিস্তল বের করে আল আমিনের মাথায় ঠেকিয়ে দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩ লাখ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় পার্শ্ববর্তী অন্যান্য দোকানদাররা দিনাজপুর-সেতাবগঞ্জ সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে। তিনি আরও বলেন, ভুক্তভোগী ওই ব্যবসায়ী সন্ধ্যা সাড়ে ৭টায় থানায় এসে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে আমরা অভিযান চালিয়ে আশিককে আটক করি। এসময় তার কাছে থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫





