নদীর স্রোতের মাঝে দাঁড়িয়ে সেলফি গিয়ে কিশোরে মৃত্যু!
নদীর স্রোতের মাঝে দাঁড়িয়ে সেলফি গিয়ে কিশোরে মৃত্যু!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০২:৩৪ এএম, ১ এপ্রিল,
বুধবার,২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে ছোট যমুনা নদীতে নেমে স্রোতের মাঝে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো জুবায়ের আরিশ (১৪) নামে এক কিশোর। গতকাল বিকেলে উপজেলার বড়মানিক মাউরীতলা ব্রীজের নিচে এ ঘটনা ঘটে। মৃত জুবায়ের আরিশ উপজেলার বালিঘাটা গ্রামের আব্দুল আলিমের পুত্র।
থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোর আরিশ বিকেলে ছোট যমুনা নদীর ধারে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়। এ সময় সে নদীতে নেমে সেলফি তুলতে গেলে পা পিছলে পড়ে যায়। নদীতে স্রোত বেশী থাকায় সে দ্রত পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেক খোঁজাখুঁজির পর তার মৃত দেহ নদী থেকে উদ্ধার করে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





