বিয়েতে নকল সোনা দেওয়ায় বরপক্ষকে আটকে রেখে লাখ টাকা জরিমানা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুন,রবিবার,২০২১ | আপডেট: ১২:১৯ পিএম, ২৬ মার্চ,বৃহস্পতিবার,২০২৬
নীলফামারীর সৈয়দপুরে বিয়ে বাড়িতে সোনার বদলে নকল অলংকার আনায় দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। প্রতারণা করায় বরপক্ষকে একদিন আটকে রেখে কনে তালাক ও ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকারপাড়ায়। এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, ওই এলাকার মো. আকবর আলী পটলের মেয়ে আঁখির (১৮) সঙ্গে প্রায় আড়াই মাস আগে বিয়ে রেজিস্ট্রি হয় দিনাজপুরের খানাসামা উপজেলার তেবাড়িয়া চৌপথি এলাকার হোটেল ব্যবসায়ী মো. হবিবর রহমানের ছেলের মো. মফিজুল ইসলামের।
শুক্রবার রাতে ছিল কনে বিদায়ের দিন। ৫০-৬০ জন লোক নিয়ে কনেকে নিতে শ্বশুড়বাড়িতে আসেন মফিজুল। একদিকে বরপক্ষের খাওয়া-দাওয়া চলছিল আর অন্যদিকে কনে সাজানো হচ্ছিল। কনের ভাবি টের পান যে, বরপক্ষের দেওয়া হাতের বালা দু’টি স্বর্ণের নয় সিটিগোল্ডের।
এ নিয়ে বরপক্ষের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সারারাত বরপক্ষকে আটকে রাখেন কনেপক্ষ। পরদিন শনিবার দুপুরে দু’পক্ষের চেয়ারম্যান-মেম্বারের উপস্থিতিতে কনে তালাক হয় এবং ছেলেপক্ষের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ
অবৈধভাবে মজুদ ৮০০ লিটার পেট্রল জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা





