avertisements 2

দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ এপ্রিল,শনিবার,২০২৬ | আপডেট: ১০:০০ পিএম, ১৮ এপ্রিল,শনিবার,২০২৬

Text

খুলনায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক রেলওয়ে পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ রেলওয়ে পুলিশের সদস্য হিসেবে খুলনায় কর্মরত ছিলেন। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দায়িত্ব পালনকালে নিজ ইস্যুকৃত অস্ত্র দিয়ে মাথায় গুলি করেন সম্রাট বিশ্বাস। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও ঘটনার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

রেলওয়ে পুলিশ কর্মকর্তারা জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার বিষয়টি সামনে এসেছে, তবে তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সহকর্মীরা জানান, সম্রাট বিশ্বাস দায়িত্বশীল ও শান্ত স্বভাবের কর্মকর্তা ছিলেন।

পুলিশ বলছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং সব দিক বিবেচনায় এনে ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2