শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের আবেদনটি একটি আইনি ও বিচার বিভাগীয় বিষয় এবং আইন অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেয়া হবে বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ভারতে নির্বাসনে রয়েছেন জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন, অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে—এ পরিস্থিতিতে ভারতের অবস্থান কী? জবাবে আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে রণধীর জয়সওয়াল বলেন, ‘যেমনটি আমি আগেই বলেছি, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেয়া হবে।’ মানচিত্রদেখুন
ট্রাভেল পাস বা পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তিকে নিজ দেশে প্রত্যর্পণ করা সম্ভব কি না—এমন প্রশ্নে মুখপাত্র বলেন, এটি একটি কারিগরি ও আইনি বিষয়। মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এ বিষয়ের সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে বিস্তারিত পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকায় ধারণ করা ভিডিও ও ছবিকে নয়াদিল্লির দৃশ্য হিসেবে অপপ্রচারের বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে চীনের সঙ্গে কোনো কূটনৈতিক যোগাযোগ বা আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে কি না, জানতে চাইলে জয়সওয়াল বলেন, কোনো দেশের বিষয়ে এমন বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য প্রচার অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঢাকাকে দিল্লি হিসেবে উপস্থাপনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ন করছেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও জানান, চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে ভারতের নিয়মিত আলোচনা হয় এবং এসব আলোচনার মাধ্যমেই নিজেদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হয়।
এদিকে আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের ব্রিফিংয়ে যে বক্তব্য দেয়া হয়েছিল, তার বাইরে এ মুহূর্তে নতুন কোনো তথ্য নেই। এছাড়া নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জানান, এ বিষয়ে নিশ্চিত করার মতো কোনো নতুন তথ্য তাদের কাছে নেই। কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
পঞ্চম মেয়াদে মার্কিন সিনেটে জিতলেন ফিলিস্তিনি রাশিদা তালিব





