avertisements 2

নতুন নৌরুটে বদলাবে ঢাকার যোগাযোগ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,শুক্রবার,২০২৬ | আপডেট: ০৪:২৫ এএম, ১৪ নভেম্বর,শনিবার,২০২৬

Text

ছবি: সংগৃহীত

তিন মাসের মধ্যে ঢাকার চারপাশে নৌ চলাচলে নতুন রুট করে আধুনিক মানের জলযান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।মানচিত্র দেখুন

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাধে 'বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬' এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শেখ রবিউল আলম আরও জানান, নদী দূষণ ও দখলরোধে কঠোর অবস্থানে সরকার। শিল্প-কলকারাখার বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নদী দখলবাজদের চিহ্নিত করা হয়েছে, তবে সবাইকে এখনও উচ্ছেদ করা যায়নি। ধারাবাহিকভাবে উচ্ছেদ কার্যক্রম চলবে। নতুন করে সরকারের জায়গা লিজ ও দখল বন্ধ রয়েছে।

এর আগে, বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান-২০২৬ অংশ নেন প্রায় শতাধিক মানুষ। প্রায় ৫ কিলোমিটার দৌড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2