দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে ইমাম খুন
সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। হত্যার পর মরদেহ খাটের নিচে ইট দিয়ে লুকিয়ে রেখেছিলেন তিনি।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে ওই ইমামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুহুল আমিন গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের শহীদুর রহমানের ছেলে। তিনি গোলাপগঞ্জের হিলালপুর একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর হাতে ইমাম খুন
জানা গেছে, শুক্রবার রাতে কোনো এক সময় স্ত্রী নাদিয়া বেগম স্বামী রুহুল আমিনকে প্রথম অচেতন করে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে খাটের নিছে লুকিয়ে রাখে। এরপর তিনি রুহুল আমিনের বাবার বাড়িতে গিয়ে তাদের আত্মীয়স্বজনকে জানান, তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না।
এরপর বিকেল ৫টার দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমিনের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসেন। নিহত মাওলানা রুহুল আমিন গত ১৫ দিন আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এর আগে ২০২০ সালে প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে বিয়ে করেন।
ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রুহুল আমিনকে অচেতন করে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি নেতার জুতাপেটার শিকার সেই নারী শিক্ষক সাময়িক বরখাস্ত
থাপ্পড় মারায় প্রকাশ্যে কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা
দায়িত্বরত অবস্থায় নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
মা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল, নিজে আর পারল না: শিশু আলিফ





