লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি : আসিফ মাহমুদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪ | আপডেট: ০৬:৪১ এএম, ২২ ফেব্রুয়ারী,রবিবার,২০২৬
ফাইল ছবি
লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বিকেলে আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
আসিফ মাহমুদ ওই পোস্টে ‘জাতীয় ক্রীড়া পরিষদের’ অনেকগুলো ফাইলের একটি ছবি দেন। সেখানে দেখা যায়, অফিসে ফাইলের স্তূপ জমে আছে।
ছবির ওপরের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।’
আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যটাস।
এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে তদবিরে বিরক্তের কথা প্রকাশ করেছিলেন আসিফ মাহমুদ। ওই স্ট্যাটাসে তিনি বলেছিলেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না।
এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানা রকম তদবির নিয়ে। আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।’তিনি আরো বলেন, ‘দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান।
সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কিভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত লিখতে না পারায় সব প্রার্থী বাদ
জামায়াতকে ভোট দেওয়ায় স্ত্রীদের তালাক দিতে বললেন এমপি মোবাশ্বের
বাড়িতে ফিরল শিশু ফাইজা, জানে না বাবা-মা-বোনদের মৃত্যুর খবর
বাংলা মায়ের ভাষা হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী





