avertisements 2

ডেঙ্গু কেড়ে নিল আরো এক তরুণ চিকিৎসকের প্রাণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ আগস্ট,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:৩৮ এএম, ১৮ আগস্ট,মঙ্গলবার,২০২৬

Text

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা.শরীফা বিনতে আজিজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টায় সেখানে তার মৃত্যু হয় বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক জানান, ডা. শরীফা ডেঙ্গু আক্রান্ত ছিলেন। ঢাকা মেডিকেলে আসার আগে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার ঢামেকে আনা হয়।

রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন শরীফা বিনতে আজিজ। তার গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায়।

স্বজনরা জানিয়েছেন, ঢাকা মেডিকেলে ডিউটিতে থাকা অবস্থায় গত ৪ আগস্ট জ্বর আক্রান্ত হন শরিফা। ডেঙ্গু ধরা পড়লে ছুটিতে চলে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে সোমবার (৭ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামে এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট থাকাকালে মারা যান তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2