আইসিইউ থেকে দেশবাসীর কাছে দোয়া চাইলেন রওশন এরশাদ
হাসপাতালে ভর্তি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন।
গত ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো: মামুন হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সোমবার তিনি বলেন, ‘পরশু রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’ তিনি আরো বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।’
রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না। এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





