avertisements 2

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৬ | আপডেট: ০১:১২ এএম, ৬ নভেম্বর,শুক্রবার,২০২৬

Text

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন।নিজের ফেসবুক পোস্টে তিনি দল থেকে পদত্যাগের বিষয়টি জানান। পদত্যাগের কারণ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, দলের আদর্শচ্যুতি, নারীর রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং সংগঠনে গণতন্ত্র চর্চার অভাবের অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে এসব কারণ তুলে ধরেন তিনি।

একই সঙ্গে এনসিপির বর্তমান রাজনৈতিক গতিপথ নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন ধারার গণতান্ত্রিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে সামান্তা শারমিন বলেন, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো ক্ষেত্রেই মিত্র হওয়ার যোগ্য নয় বলে মনে করেন তিনি।

তার ভাষ্য, জামায়াতের সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে—এমন সতর্কবার্তাও দিয়েছিলেন তিনি।

গত ১১ মাসে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ, প্রস্তাব এবং আলোচনার মাধ্যমে এনসিপিকে ভুল রাজনৈতিক পথ থেকে ফেরানোর চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

তবে দলের প্রাথমিক মূল্যবোধের প্রতি এনসিপি আর আন্তরিক থাকতে পারবে না—এমন উপলব্ধি থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

পদত্যাগের কারণ হিসেবে চারটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন সামান্তা শারমিন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2