আ'লীগের মনোনয়ন পেলেন ঢাকা-১৪ আসনে মিন্টু, সিলেট-৩-এ হাবিবুর ও কুমিল্লা-৫-এ হাসেম
জাতীয় সংসদের ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এই তিন আসনে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে আগাখান মিন্টু, হাবিবুর রহমান ও আবুল হাসেম খান।
শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই তিন আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খান-কে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





