avertisements 2

ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ সেপ্টেম্বর, বুধবার,২০২৬ | আপডেট: ০৬:৪২ পিএম, ৩০ সেপ্টেম্বর, বুধবার,২০২৬

Text

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে এ দাবি উত্থাপন করেন।

পোস্টে নিজের দাবির সপক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারীর বহিষ্কারসংক্রান্ত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের একটি পুরনো নোটিশের ছবি মন্তব্যের ঘরে যুক্ত করেছেন তিনি।

রাশেদ খানপোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘ছাত্র ফেডারেশন করা অবস্থায় ২০১৯ সালে বর্তমান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাবির এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিলেন। সেই নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্র ফেডারেশনের তৎকালীন দায়িত্বশীল নেতারা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি সব ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আনীত ল্যাপটপ চুরির অভিযোগের সত্যতা খুঁজে পান।

এর পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সে সময় ছাত্র ফেডারেশন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।’

সে সময় ঢাবিতে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত সবাই বিষয়টি মোটামুটি জানেন দাবি করে তিনি লিখেছেন, ‘ল্যাপটপ চুরির কারণে বহিষ্কৃত হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বেশ কিছু সময় রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। দীর্ঘ সময় পরে এবি পার্টিতে জয়েন করার মাধ্যমে কিছুটা সক্রিয় হন। তবে এবি পার্টির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর ল্যাপটপ চুরির ঘটনা জানতেন না।

যদি জানতেন, হয়তো তারাও তাকে দলে নিতেন না। গণ-অভ্যুত্থানের কারণে ও নাহিদ ইসলামের সঙ্গে সম্পর্কের খাতিরে নাসীরুদ্দীন পাটওয়ারী ল্যাপটপ চোর থেকে ছাগল চোরে পরিণত হওয়ার সুযোগ পেয়েছেন।’
সর্বশেষে তিনি লিখেছেন, ‘ছাত্ররাজনীতিতে যার হাতেখড়ি ল্যাপটপ চুরি দিয়ে আর জাতীয় রাজনীতিতে ছাগল চুরি দিয়ে, সেই চোর নাসীর কিভাবে এত ন্যায়নীতির বয়ান আওড়ান?’

অপর এক পোস্টে একটি ছবি যুক্ত করে তিনি লিখেছেন, ‘একটি  ল্যাপটপ চুরির দায়ে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কৃত বর্তমান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর আমলনামা!’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2