মায়ের জন্য বাসায় তৈরি খাবার নিয়ে ক্লিনিকে তারেক রহমান
যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় তৈরি করা খাবার খাচ্ছেন। তার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেছেন ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে মায়ের জন্য হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে আপলোড করা হয়।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়- হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।
৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও জোবায়দা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন। এসময় যুক্তরাজ্য বিএনপির নেতারা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকেও দেখা যায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন
‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা





