ক্ষমতার মালিক বিদেশিরা নয়, দেশের জনগণ: কাদের
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। সুতরাং ক্ষমতায় বসাতে হলে বসাবে দেশের জনগণ। শেখ হাসিনা বিদেশিদের ভয় পান না। তার কোনো লবিস্ট নাই।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মনে করছেন পশ্চিমারা তাকে ক্ষমতায় বসাতে পারবে, তার দলকে ক্ষমতায় বসাতে পারবে। সেই কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্না দিচ্ছেন। নালিশ করছেন, লবিস্ট নিয়োগ করছেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার কোনো লবিস্ট নেই। বিদেশিরা এসে ক্ষমতায় বসিয়ে দেবে এমন কোনো অসম্ভব চিন্তা শেখ হাসিনা করেন না। ক্ষমতায় বসার মালিক বাংলাদেশের জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে। জনগণ চাইলে আছি না চাইলে নাই। এই মানসিকতা যার তিনি বিদেশি বা দেশীয় ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা ভাবার কোনো কারণ নেই।
নায়ক ফারুকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ফারুক ভালো লাগার মতোই নায়ক ছিলেন। তার কয়েকটি চলচ্চিত্র আমার কাছে ভালো লেগেছে। একদিকে ভালো নায়ক অন্যদিকে একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





