avertisements 2
Text

জালাল উদ্দিন আহমেদ

মব কালচার

প্রকাশ: ১২:০০ এএম, ২৫ নভেম্বর, বুধবার,২০২৬ | আপডেট: ০৭:১৩ পিএম, ২৫ নভেম্বর, বুধবার,২০২৬

Text

এই ক'দিন আগেও “গনপিটুনি” নামক শব্দটি নিয়ে আমরা বেশ সরব ছিলাম। ক্ষেত্র বিশেষে শংকিত ছিলাম বললে ভুল হবে না। ইদানীংকালে এটাকে আমরা “মব কালচার” বলে জেনেছি। আইন নিজের হাতে তুলে নিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার আধুনিক নাম হচ্ছে মব কালচার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই মব কালচার একটি সামাজিক ব্যাধি হিসাবে আত্মপ্রকাশ করেছে। এবছরের বিভিন্ন খবরাখবর  ও মানবাধিকার প্রতিবেদন এবং গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাজনৈতিক পটপরিবর্তন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির শিথিলতার সুযোগে দেশের বিভিন্ন স্থানে উগ্র ও বিশৃঙ্খল জনতা নানা অজুহাতে সহিংসতা ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বতী সরকারের সময়ে এই প্রবনতা মাথাচাড়া দিলেও মুক্ত গণতান্ত্রিক চর্চার এই নির্বাচিত সরকারের সময়ে জনগনের মধ্যে এই অশান্তি ও সহিংসতার ঘটনাগুলি হরহামেশাই দৃশ্যমান হচ্ছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের প্রথম ছ’মাসেই গণপিটুনীর মব সহিংসতায় ১৩৩ জন নিহত হয়েছেন। 

ইদানীং কালের মব কালচারে বেশ উল্লেখযোগ্য একটি উপাদান আমাদেরকে বেশ ভাবিত করেছে। দেশের ভবিষ্যত নাগরিক অর্থাৎ ছাত্র ও যুব সমাজের মধ্যে এই অসহিষ্ণু কার্যকলাপের বেশ প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। আজকাল দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে জোরপুর্বক শিক্ষকদের পদত্যাগ করানো, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে উপাচার্দের হেনস্থা করে তাদেরকে ক্যাম্পাস ছাড়া করা একটি নৈমিত্তিক মব কালচারে পরিণত হয়েছে। এছাড়া রাজনৈতিক কালচারেও সুবিধাবাদী গোষ্টীর অবাধ অনুপ্রবেশে ক্ষমতার উগ্রতা দেখিয়ে সুবিধা আদায় করা বা সামাজিক বিপর্যয় ঘটানোর বিষয়গুলিও বেশ মাথাচাড়া দিয়েছে বলে মনে হচ্ছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সমূহের নৈতিক অবক্ষয়েও এই অযাচিত ঘটনাগুলি সেখানে ঘটছে বলে দৃশ্যমান হচ্ছে। তাছাড়া মুক্তচিন্তা ও সংস্কৃতি জগতেও এই মব কালচারের অনুপ্রবেশ হচ্ছে বলেও মনে করার যথেষ্ট কারন খুঁজে পাওয়া যায়। অবশ্য এসব ক্ষেত্রে রাজনৈতিক ইন্ধনও একটি বড় ফ্যাক্টর বলে মনে করা হয়। এক দশক আগেও মব কালচার কিংবা গণপিটুনির মতো ঘটনাগুলো কেবল পকেটমার, ছিঁচকে চোর বা উঠতি মাস্তানদের শায়েস্তা করার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এর ব্যাপকতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে তা এখন সমাজের একটি মারাত্মক ব্যাধি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

এই মব কালচার শিক্ষা প্রতিষ্ঠানে, আর্থিক প্রতিষ্ঠানে এমনকি সরকারী প্রতিষ্ঠানেও তার অধিষ্ঠান হাল নাগাদ করে ফেলেছে। ফলে গুরু চন্ডালীর এই সময়কালে এখন তার বিস্তৃতি বিদেশ বিভুঁয়েও বেশ জায়গায় করে নিয়েছে বলে দৃশ্যমান হচ্ছে। এসব দেখার পর হয়তো আমরা আমজনতা আজকাল ভাবতে শিখছি যে এই মব কালচার নামক সামাজিক ব্যধির মূল উৎস হচ্ছে দেশের অসহিষ্ণু রাজনীতির বর্তমান প্রচলিত ধারা। মব কালচার বা মব জাস্টিস কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। এই বিষয়টিকে কয়েকটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। আইনের শাসনের অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতি, উস্কানি ও গুজব নির্ভর মনস্তত্ত্ব, গণঅভ্যুত্থান বা পরিবর্তনের চেতনাকে কলঙ্কিত করা।  এসবের মূল উৎস হচ্ছে বর্তমানের রাজনৈতক দেউলিয়াত্ব। মব কালচার তখনই ডালপালা মেলে, যখন সাধারণ মানুষের মাঝে বিচার ব্যবস্থার ওপর আস্থা কমে যায় কিংবা অপরাধ করে পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। কোনো ব্যক্তি অপরাধী হলেও তার বিচার করার দায়িত্ব আদালতের, কোনো উন্মত্ত জনতার নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার এই সংস্কৃতিকে রাষ্ট্র যদি কঠোর হস্তে দমন না করে, তবে সমাজে নৈরাজ্য চরম রূপ ধারণ করবে। 

আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব লাগাম ছাড়া বিষয় নিয়ে কথাবার্তা ইনিয়ে বিনিয়ে কিংবা মর্মস্পর্ষী কায়দায় উপস্থাপন করা হয়, যা মনুষ্য অনুভূতির কোথাও না কোথাও তীরের ফলার মত বিঁধে তাকে হিংস্র করে তোলে। লক্ষ্য করুন, শুধু সামাজিক চ্যানেল কেন! শত বর্ষীয় ব্রাহ্মনবাড়িয়ার সেই মসজিদে মাইকিং করে এক গ্রামের সাথে অন্য গ্রামের লাঠি সড়কি তীর ধুনক ইত্যাদির মাধ্যমে লড়াই ঝগড়া করার সেই আয়োজনকে আপনি কি বলবেন! হয়তো কোন উন্মত্ত হিংস্রতায় সেই মারদাঙ্গা ওই জনপদে কোন একদিন ঘটেছিল, কিন্তু সেটাকে ঐতিহ্য বানিয়ে যুগ পরম্পরায় তা লালন করতে হবে? এটা কোন জাস্টিস! 

মব কালচার বা জাস্টিসের অন্যতম প্রধান জ্বালানি হলো গুজব এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। দেখা গেছে, অনেক ক্ষেত্রেই ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ চরিতার্থ করতে কোনো সাধারণ ঘটনাকে ধর্মীয় বা রাজনৈতিক রঙ দিয়ে উস্কানি দেওয়া হয়। জনতার একাংশ সত্য-মিথ্যা যাচাই না করেই আবেগের বশে বা অন্ধ আক্রোশে সেই মব-এর অংশ হয়ে উঠছে, যা চরম বিপজ্জনক।   আমরা দেখেছিলাম স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধকালীন মিত্র রাষ্ট্র কর্তৃক প্রশিক্ষিত একটি জনগোষ্টী নিজেদের উদ্দেশ্যবিহীন রাজনীতির মদদে গণপিটুনী এবং সহিংসতার সূত্রপাত ঘটিয়ে সে সময় বেশ সামাজিক ভীতির সঞ্চার করে তাদের উদ্দেশ্য হাসিল করেছিল। বিহারীদের বাসার দরজা জানালা ভেঙ্গে প্রকাশ্যে মেয়েদের স্লীলতাহানি এবং লুটপাটের হরহামেশার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এমনকি বিহারীদেরকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে তা দখল করে নেয়াটাও ছিল তৎসমময়ের সেই মব জাস্টিস বা অরাজকতা করার দৃশ্য। তখন অবশ্য জেন-জির ধারনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বালাই ছিলনা। কিন্তু সেসময়েও হিংস্র জনতার উন্মত্তার মব জাস্টিস ছিল। এরকম মব জাস্টিস ১৯৭৫ সালের নির্দ্দিষ্ট সময় পর্যন্ত হতে দেখেছি। তখন কোন সামাজিক নিরাপত্তা ছিল বলে মনে হয়নি। 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গণআকাঙ্ক্ষার মাধ্যমে একটি রাজনৈতিক বা সামাজিক পরিবর্তনের সূচনা হয়, মব কালচার সেই চেতনাকে ধূলিসাৎ করে দেওয়ার মিশনে নেমেছে কিনা তা অন্তর্যামীই জানেন। সাধারণ মানুষের নিরাপত্তা ও জানমালের ক্ষতি করে কোনো রাষ্ট্র সংস্কার সম্ভব নয় বলে বিজ্ঞজনেরা মতামত দিয়েছেন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন না এনে নতুন সরকারের জন্য এই মব সংস্কৃতি রুখে দেওয়া এবং নাগরিকদের মনে নিরাপত্তার বিশ্বাস ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করি। রাষ্ট্র ও প্রশাসনের পক্ষ থেকে মুখে "মব কালচার সহ্য করা হবে না" বলার পাশাপাশি মাঠপর্যায়ে এর কঠোর বাস্তবায়ন প্রয়োজন। প্রতিটি মব সহিংসতার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনাই এই ব্যাধি দূর করার একমাত্র উপায়। হতে পারে হিংস্রতার মাধ্যমে স্বার্থসিদ্ধির উপায় হিসাবে আজকাল এই মব জাস্টিসের বিস্তার ঘটছে। কিন্তু যে দূর্বৃত্ত কায়দায় সাম্প্রতিক সময়ে ঢাকার মীরপুরে একটি সাধারন গরীব দুখীদের জন্য গড়ে উঠা স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানকে গুড়িয়ে দেয়া হোল কিংবা কুষ্টিয়ায় বিরোধী এমপির বাড়িঘর ভেঙ্গে তছনছ করা হোল সেটাকে কোন্‌ মব কালচার বা মব জাস্টিসের সংজ্ঞায় ফেলা যায়?

বিষয়:
avertisements 2
মব কালচার
মব কালচার
রিয়াদের আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
রিয়াদের আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’ নতুন করে আলোচনায় খালেদা জিয়ার বক্তব্য
‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’ নতুন করে আলোচনায় খালেদা জিয়ার বক্তব্য
প্রবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা  ফাইল ছবি
প্রবাসীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর সতর্কবার্তা ফাইল ছবি
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪৮০০ টাকা
হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচল পরিবহনের ৮ বাস আটক
হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচল পরিবহনের ৮ বাস আটক
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
কাদের মোল্লার ফাঁসি ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের চার দফা যৌথ ঘোষণা প্রকাশ
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের চার দফা যৌথ ঘোষণা প্রকাশ
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২
নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২
সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি
সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2