avertisements 2
Text

জালাল উদ্দিন আহমেদ

সর্ষের মধ্যে ভুত 

প্রকাশ: ১২:০০ এএম, ৯ নভেম্বর,সোমবার,২০২৬ | আপডেট: ০৩:১২ পিএম, ৯ নভেম্বর,সোমবার,২০২৬

Text

ভেবছিলাম সীমান্ত পারের প্রতিবেশীদের নিয়ে কিছু লিখবো না। কিন্তু কি করি বলুন তো? কিছু লিখতে গেলে, কিছু কর‍তে গেলে, এমনকি ওদের বিষয়ে ভাবতে গেলেও কেমন যেন হাপু হাপু লাগে। কারন শেকড় তো একটাই। যতই চিৎকার চেঁচামেচি করে নিজেদের পাকিস্তানী বা বাঙলাদেশী জাতীয়তাবাদের ঢোল বাজাতে চাই না কেন, ঠিকুজি খুললেই তো সেই উপমহাদেশের কথা বলতে হয়। তাও আবার ভারতীয় উপমহাদেশ কিংবা বৃহত্তর ভারতবর্ষ। নাহ! এটা নিয়ে বাঁকাচোখে তাকানোর কোন সুযোগ নেই। আমাদের ইতিহাস লিখতে গেলে ঐ ভারতীয় উপমহাদেশ শব্দটি উচ্চারণ করতে হয়। এতে দোষের কিছু নেই। তবে গর্বেরও কিছু যে নেই, সেকথা গলা ঝেড়েই বলা যায়। কি ছিল সেই ভারত বর্ষের প্রাচীন আমলে যাকে নিয়ে এত ঘাড় ফুলিয়ে রামকীর্তন করতে হবে। সেই তো হিজরতের কথাই বলতে হয়। এশিয়া মাইনরের বেদুইন আর্যরা এসে সেখানে বেদ উপনিষদ দিয়ে গেল, তার সঙ্গে কৈলাসের ধ্যানমগ্ন শিব শক্তিকে যুক্ত করে সনাতনী আচরনে মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস। তারপর খোঁড়া খুড়ি  করে আদ্যিকালের সেই মহেঞ্জো হরপ্পার কেচ্ছা কাহিনী। পাশাপাশি গোটা উপমহাদেশ জুড়ে বংশ পরম্পরার ক্ষুদ্র ক্ষুদ্র রাজা মহারাজাদের হিংসা বিদ্বেষ ও যুদ্ধবিগ্রহ বা মাৎস্যন্যায়ের মচ্ছ্বব। এইতো আদি বৈদিক ভারতীয় রোজনামচা! জানিনা আমার ঘাড়ে ক'টা মাথা। নিজের পিন্ডি নিজেই চটকাচ্ছি। কিন্তু কথা তো সত্য। এই সত্য আওড়াতে আওড়াতে তো মধ্যযুগের মুসলিম রূপান্তরের ভারতবর্ষে পৌঁছে গেলাম। সেই আরবীয় ইসলামী বাতাসের শান্তি সম্প্রীতি ও সৌহার্দের কোমল স্পর্শ এবং মোঘল পাঠানদের সংযুক্তিতে মহান ভারত তৈরীর গল্প শুরু হয়েছিল বলেই তো আজকের এই সুখানুভূতির ভারতবর্ষের গল্প উচ্চারনে সাহস পাই আমরা।

ভারতবর্ষের গল্প শুনতে হলে তার অর্ধেকটাই জুড়ে থাকে ওই তথাকথিত ব্রাহ্মন্য জুজুর সাথে সিংহভাগ কোটি জনতার নিগৃহীত ধর্ম বৈষম্যের জাতপাতের কথা। মানুষ নামের এসব ব্রাহ্মন দেবদূতদের কথা বলতে গেলেই গা ছম ছম করে। ওরা সাধারণ মামুষ নন। আজকের মোদি কথিত জৈবিক টৈবিক হবে আর কি! তবে মাননীয় মোদি বাবু কোন্‌ ব্রাহ্মন সেটা আমাদের জানা নেই। রবি ঠাকুরীয় ব্রাহ্মন টাহ্মন হবে হয়তো। আর এই ব্রাহ্মন্য সনাতনীদের কথা উচ্চারণ কর‍তে গেলে বাঙালী পৈতাওয়ালা ব্রাহ্মন্য চরিত্র নিয়েই এগোতে হয়। এটা ভুললে চলবেনা মোঘল পতনের পর বৃটিশ আগমনের শুরু থেকে কেমন করে যেন বাঙালী ব্রাহ্মন্য দাপট চোপটের কলকলানি একটু দ্রুততার সঙ্গেই ত্বরান্বিত হয়। এমনকি সাতচল্লিশের পর বিভাজিত ভারতেও তার প্রভাব এক দেড় দশক ছিল, যদিও গণতন্ত্রের হিসাব নিকাশে বিভাজিত বাংলার বাঙালীদের মাস্টারী আর কেরানীগিরি করা ছাড়া শাসন ক্ষমতার অন্য কোথাও হালে পানি পেয়েছিল বলে মনে হয়না। কিন্তু আর্যরক্ত বলে কথা। আর্য ব্রাহ্মন্য দৃষ্টিগ্রাহ্যে পশ্চিমা ভারতীয়রা কিছুটা সুবিধাভোগে থাকায় ভারত নামের রাষ্ট্রের ঘোড়ার জিন করতলগত কর‍তে তারা বেশী সময় নেয়নি। তাছাড়া ভারতের স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত ভারতীয় বাংলায় তুখোড় সব রাজনৈতিক নেতৃত্ব থাকার পরও কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় বাঙালী নেতৃত্বকে আর্য ব্রাহ্মন্য বলয় যে সুকৌশলে ফ্রন্ট লাইনে এগোতে দেয়নি তা ভারতীয় রাজনীতি ও শাসন নীতির আশি বছরের নির্ঘন্ট দেখলেই বুঝা যায়। সুলক্ষ্মনা চতুরিনী শুভ্রা ঘোষ নামের বাঙাল ঘরের মেয়েটি বীরভূমের ওই মুখার্জী বাড়ির বধু হয়েছিলেন বলেই হয়তোবা প্রনব মুখোপাধ্যায় নামের এক বাঙালী ব্রাহ্মনকে ভারতীয় আর্য রক্তের ব্রাহ্মনেরা দিল্লির রাষ্ট্রপতির চেয়ারে বসাতে ওজর আপত্তি তোলার ফুরসত পায়নি। 

ভারত একটি বহুজাতিক গণতান্ত্রিক রাষ্ট্র। তবে এই বহুজাতিকের জাতক থেকেই এসেছে জাত পাতের হিসাব নিকাশ। আর এই জাত-পাতের হিসাব নিকাশে ভারতকে যেহেতু হিমালয়সম বিভাজনের সিঁড়ি বেয়ে একতার সুর গেয়ে এগিয়ে চলতে হয়, সেক্ষেত্রে ধর্মকে শিরোধার্য করেই তার রাজনীতির রোজনামচা রচনা করতে হয়। যদিও সেই ধর্ম কর্মের যোগফলে হাজারো কিউ চিহ্নের উপস্থিতি বিধায় জোড়াতালির আশ্রয় নিয়েই তাকে ধর্মের  ট্যাগ লাগানো জিনের কব্জা নিয়েই গণতন্ত্রের কথা উচ্চারণ করতে হয়। এ বড় দূর্ভাগ্যের বিষয়। হাজারো সাম্প্রদায়িক জিঘাংসা এবং মানবিক মূল্যবোধের ঘাটতি নিয়েও একটি অস্বীকৃত ধর্মের নামে পরিচালিত রাষ্ট্র সগৌরবে আদর্শ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে অধিক স্বীকৃত গণতান্ত্রিক দেশ। প্রশংসিতও বটে। অবশ্য বাহ্যিক তৃপ্তির ঢেকুর তুলে গণতন্ত্রের ধ্বজা উড়ানো এই জাতি যতই ধর্মের চোরাগলি সৃষ্টি করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাক না কেন, ভিতরের জাতিগত অন্তর্দাহের জ্বলনে তারা আস্তেধীরে সিকস্তির দিকে রওনা হয়েছে সেকথা নির্দ্বিধায় উচ্চারন করা যায়। কারন যে নৈতিকতা ও ব্যক্তিত্বের মূল্যবোধের নেতৃত্বে ভারত রাষ্ট্র গত শতাব্দীর সাতচল্লিশে তার পথচলা শুরু করেছিল, শুধুমাত্র অস্তিত্বহীন ধর্মের নামে (হিন্দু কোন ধর্ম নয়) ‘ধর্ম আইল’ তৈরী করে আজকের ভারত নেতৃত্ব যা করছে তা নিতান্তই অপরিণামদর্শী কর্ম ছাড়া কিছুই নয়। এ আইলের জমাটবদ্ধতার সংকীর্তন করতে করতে কবে না সীতার বস্ত্র হরনের ফাটলে চৌচির হয়ে যায় - সেটার অপেক্ষায় প্রকৃতি তার আপন মহিমায় ঘড়ির কাঁটার টিক টিক শব্দের অন্তিম শব্দটি শোনার অপেক্ষায় ওৎ পেতে রয়েছে।

সব ঠিক আছে বলে যদি উপসংহার টানতে চাই, তাহলে ১৪০ কোটির ১০০ কোটিই যেখানে তথাকথিত হিন্দু ধর্মীয় জনসংখ্যায় সমৃদ্ধ, রাজা উজির উকিল মোক্তার পাইক পেয়াদাসহ রাষ্ট্রীয় মেকানিজমের সবই যখন তথাকথিত হিন্দু বলয়ের চাদরে সমৃদ্ধ, তবে কোন্‌ দুঃখে সে দেশ “হিন্দু খাতরে মে হ্যাঁয়” বলে এত আশংকা!  জ্ঞানেশ কুমার, অমিত সাহ ও নরেন্দ্র দামোদর সাহা মোদির মত কপট তঞ্চক ও মিথ্যাবাদীর দল কেমন করে সেই মহান জাতির ফ্রন্ট লাইনে থাকে! একজন অটল বিহারী বাজপায়ীকে কি আমরা দেখিনি সেই চৌকিতে বসা লোকদের ভিড়ে? মাথা ছোট। বিদ্যাবুদ্ধিও কম। তাই অনিচ্ছা সত্বেও বলতে হচ্ছে, আবারও কি সেই প্রাচীন ভারতের কড়া নড়ার শব্দ শোনা যাচ্ছে! সেই মাৎস্যনায়, সেই কত্তাবাবুদের পৈতায় ঘি মালিশের দৃশ্য আর পাইক পেয়াদা ও ছ্যুত অছ্যুতের দৃশ্যমান ব্রাহ্মণ্য আচরনের দিকেই  আমরা কি মুখ ফেরাচ্ছি! নইলে কোন্‌ আক্কেলে বাংলার মত একটি সাহিত্য সংস্কৃতি চর্চার চারনভূমিকে আজ গেরুয়া দূর্বৃত্তায়নে ছিন্নভিন্ন করা হচ্ছে? কেন আজ উত্তর পুর্বাঞ্চলের সেভেন সিস্টার্সের শান্তির ভূমিতে একজন হেমন্ত বিশ্বশর্মার মত দূর্বৃত্তের হাতে সে এলাকাটিকে ইজারা দেয়া হয়েছে? মহারাষ্ট্রের মত শিল্প সমৃদ্ধ জাতিস্বত্বাকে বিভাজিত করে শুধুমাত্র ক্ষমতাকে পকেটস্থ করার নিমিত্তে তাদের মানসিক শক্তিমত্তাকে অবমূল্যায়ন করা হচ্ছে? কোন আক্কেলে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানায় ধর্মের ডুগডুগি বাজিয়ে তাদের শিখীয় মোরালিটি ধংস করা হচ্ছে? উত্তর প্রদেশ জুড়ে মোঘল শাসনের অনেক সুকীর্তি ও কর্ম ধ্বংসের মাধ্যমে যোগী আদিত্যদের মত একজন সাধু সন্তের হাতে একটি শিল্প সাহিত্যের জনপদকে যেভাবে নষ্ট করা হচ্ছে তা কি ভারতের মর্যাদা নষ্টের সামিল নয়? নর্মদা গোদাবরী বিধৌত মধ্য ভারতের শান্ত প্রকৃতির মাটিতে ধর্মের ঢোল পিটিয়ে তাদের কৃষি ও শিল্প শেকড়ে অশান্তি আনা হচ্ছে? কেন কেরলের মত একটি উন্নত জাতিস্বত্বায় ধর্মের ঢোল পিটানোর প্রয়োজন পড়ে? তামিল জাতিগোষ্ঠীর উন্নত জীবন জীবিকায় কোন খেয়ালে তাদের মোরালিটি নষ্ট করার জন্য সাধু সন্তদের কাজে লাগানো হচ্ছে। ভারতের বর্তমান শাসন ব্যবস্থা কি সেই প্রাচীন ভারতের কথিত জম্বুদ্বীপের মনু সংহিতার ক্ষুদ্র ক্ষুদ্র রাজা মহারাজা ও জমিদারীয় প্রথাকে গ্রহনযোগ্য ভেবেই ধর্মের ডুগডুগি বাজাচ্ছে। এতো ফিরে যাওয়ার গল্প। এগিয়ে যাওয়ার নয়। 

আজকের দিনে ধর্মের নাম নিয়ে যেভাবে একদল ফান্ডামেন্টালিষ্ট তাদের দূর্বৃত্য আচরনে ভারতের হাজার বছর আগের চেহারা তৈরীর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে তা সত্যিই দূর্ভাগ্যের বিষয়। ধর্মান্ধ দলটির ক্ষমতায় যাওয়া বা টিকে থাকার আকাঙ্খায় ভারত রাষ্ট্রটিকে যেভাবে প্রাতিষ্ঠানিক পঙ্গুত্বে ফেলে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টায় নিমজ্জিত, তাতে করে খুব বেশী দূরে নয় যে মধ্যযুগে মোঘল পাঠানদের হাতে তৈরী সেই মহান ভারত একদিন আবার তার সেই মাৎস্যনায়ের যুগে পা ফেলবে। ধর্ম ধর্ম করে কোন্‌ অপশক্তির পিছনে পা ফেলে আজ তারা শার্ধশত কোটির মহান দেশটির অস্তিত্বের শেকড়ে কুড়াল মারছে সেটাই ভাবনার বিষয়। সর্ষের মধ্যেই যদি ভুতের আস্তানা বা তাবু খাটানো হয় তবে কৈলাসের দেবরাজ বা জমরাজরা এই মর্তে এসে কি আকাশ পাতাল সদৃশ্য বৈষম্যের  ভারতে পা রেখে আদানি আম্বানীদের সাথে জগন্নাথ পুরি বা বারাণসির সাধু সন্তদের একপাতে বসিয়ে যজ্ঞ সাধনে কামিয়াব হতে পারবেন? 

বিষয়:
avertisements 2
সিডনিতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
সিডনিতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
সর্ষের মধ্যে ভুত 
সর্ষের মধ্যে ভুত 
রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী
রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব খতিয়ে দেখছে সরকার: আইনমন্ত্রী
যুক্তরাষ্ট্রে এক দিনে উধাও আড়াই ট্রিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রে এক দিনে উধাও আড়াই ট্রিলিয়ন ডলার
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: প্রধানমন্ত্রী
আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!
আইনের হাত থেকে বাঁচতে আট বছর ধরে নারীর ছদ্মবেশ!
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
ইসরায়েলের পারমাণু অস্ত্র নিয়ে ৬০ বছরের গোপনীয়তা কি ভাঙতে যাচ্ছে?
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
সিলেটে হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী আরিফুল হক
‘স্ত্রী’ পরিচয়ে এনসিপিতে যোগ দেওয়া কে এই নারী 
‘স্ত্রী’ পরিচয়ে এনসিপিতে যোগ দেওয়া কে এই নারী 
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন
ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম, জেনে নিন পুরো প্রক্রিয়া
ভারতীয় ভিসা আবেদনের নতুন নিয়ম, জেনে নিন পুরো প্রক্রিয়া
পাগলা জগাই 
পাগলা জগাই 
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2