যে শর্তে মেনে সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা
প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। দেশটিতে কর্মরত কিংবা নতুন করে যারা যেতে চান। তাদের পরিবারের সদস্যদের দেশটিতে নেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। এখন দেশটিতে কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীরা তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
এতে জানানো হয়, যোগ্য দক্ষ প্রবাসী পরিবারের কর্তা হলে তার স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েরা এই সুবিধার আওতায় থাকবেন। কর্মীর নিজস্ব কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া চলার পাশাপাশি এসব পরিবারের সদস্যের প্রবেশ ভিসার আবেদনও প্রক্রিয়াধীন রাখা যাবে।
আগের ব্যবস্থায় সাধারণত প্রবাসী কর্মীদের নিজেদের কর্মসংস্থান ও আবাসনসংক্রান্ত প্রক্রিয়া শেষ করার পর পরিবারের সদস্যদের সৌদি আরবে নওয়ার প্রক্রিয়া শুরু করতে হতো। নতুন ব্যবস্থায় যোগ্য দক্ষ কর্মীদের ক্ষেত্রে দুটি প্রক্রিয়া একই সময়ে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
যাদের নিতে পারবেন
নতুন প্রক্রিয়ায় দক্ষ প্রবাসী কর্মীর পরিবারের তিন ধরনের সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—
১. স্ত্রী
২. ২৫ বছরের কম বয়সী ছেলে
৩. অবিবাহিত মেয়ে
তবে পরিবারের সদস্যরা সৌদি আরবে প্রবেশের পরই স্বয়ংক্রিয়ভাবে আবাসনের অনুমতি পাবেন না। দেশটিতে পৌঁছানোর পর সৌদি আইন, বিধি ও সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী তাদের আবাসন অনুমতির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মানতে হবে যেসব শর্ত
প্রথমত, সংশ্লিষ্ট কর্মীকে যোগ্য দক্ষ প্রবাসী এবং পরিবারের কর্তা হতে হবে। এরপর সৌদি আরবের নিয়ম অনুযায়ী নিজের কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন ব্যবস্থায় পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগেই যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার আবেদন করা যাবে।
পরিবারের সদস্যদের জন্য ভিসার আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়ক নথিপত্র দিতে হবে। আবেদন সংশ্লিষ্ট শর্ত পূরণ করলে কর্মীর কর্মসংস্থান ভিসার প্রক্রিয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রবেশ ভিসাও দেওয়া হতে পারে।
তবে নতুন নিয়মে সৌদি ভিসার অন্যান্য শর্ত বাতিল করা হয়নি। আবেদনকারীদের সংশ্লিষ্ট যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
পরিবারের সদস্যরা প্রবেশ ভিসা পাওয়ার পর সেটির নির্ধারিত শর্ত ও মেয়াদ অনুযায়ী সৌদি আরবে যেতে পারবেন। দেশটিতে পৌঁছানোর পর তাদের আবাসন অনুমতির প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই ব্যবস্থা চালু করা হয়েছে। দক্ষ প্রবাসী কর্মীদের জন্য প্রক্রিয়া সহজ করা এবং দেশটিতে বসবাসকারীদের জীবনযাত্রার মান উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
ভারতীয় দক্ষ কর্মীদের জন্যও এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। কারণ নতুন ব্যবস্থায় তাদের নিজেদের কর্মসংস্থান ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার অপেক্ষা না করেই যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসার প্রক্রিয়া শুরু করা যাবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, দেশজুড়ে বন্ধ হাইস্কুলের ক্লাস
ইসরায়েলি আটককেন্দ্র থেকে মুক্তি পাওয়া ‘বিপর্যস্ত’ফিলিস্তিনি শিশুরা
অনলাইন জালিয়াতি, ফিলিপাইনে ২৪৪ বিদেশি কর্মী আটক
ককরোচ পার্টির এবার ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক





