ইসরায়েলি আটককেন্দ্র থেকে মুক্তি পাওয়া ‘বিপর্যস্ত’ফিলিস্তিনি শিশুরা
ছবি: সংগৃহীত
শিশু অধিকার সুরক্ষায় কাজ করা সংস্থা সেয়াজ অর্গানাইজেশন ফর চাইল্ড প্রোটেকশনের পরিচালক আয়েদ আবু একতাইশ বলেছেন, ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হওয়া ফিলিস্তিনি শিশুদের জন্য মানবিক সহায়তার ‘সুযোগ অত্যন্ত সীমিত’।
ইসরায়েলের আটককেন্দ্র বা সামরিক কারাগারে ৩৫০ জনের বেশি ফিলিস্তিনি অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের প্রায় অর্ধেককেই কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হয়েছে।
একতাইশ আল-জাজিরাকে বলেন, ইসরায়েলি কারাগারে গ্রেফতার, জিজ্ঞাসাবাদ, দুর্ব্যবহার ও বন্দিজীবনের অভিজ্ঞতা অত্যন্ত ভীতিকর। ফলে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়া প্রায় প্রতিটি শিশুই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, এসব শিশুর প্রয়োজন অনেক, কিন্তু সহায়তার জন্য প্রয়োজনীয় সম্পদ অত্যন্ত সীমিত।
একতাইশ বলেন, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের সঙ্গে আচরণের উল্লেখযোগ্য অবনতি হয়েছে। আটককেন্দ্র থেকে মুক্তি পাওয়া শিশুরা বেরিয়ে আসছে ‘বিপর্যস্ত’ অবস্থায়।
এ প্রসঙ্গে তিনি আরেকজন মনোবিজ্ঞানীর বক্তব্য উল্লেখ করেন। ওই মনোবিজ্ঞানী বলেছিলেন, ২০২৩ সালের অক্টোবরের আগে তাদের কাজ ছিল শিশুদের মাটিতে পা রাখতে সাহায্য করা। কিন্তু এখন তাদের কাজ হলো শিশুদের মাটির নিচ থেকে তুলে আনা।
একতাইশ আরও বলেন, প্রতিটি শিশুরই মানসিক সহায়তা প্রয়োজন বলে তিনি মনে করেন। কিন্তু সেই চাহিদা পূরণের জন্য কোনো কর্মসূচি নেই।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অনলাইন জালিয়াতি, ফিলিপাইনে ২৪৪ বিদেশি কর্মী আটক
ককরোচ পার্টির এবার ‘চলো দিল্লি’ আন্দোলনের ডাক
বাংলাদেশ সীমান্তের পাশে রাখাইনে বিমান হামলায় ৫০ প্রাণহানি, জাতিসংঘের উদ্বেগ
ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা





