সিডনিতে ফুটপাতে উঠে ৭ শিশুকে পিষে দিল গাড়ি, ৪জনের মৃত্যু
ফুটপাতে হাঁটছিলো সাত শিশু। কিন্তু হঠাৎ করেই সেখানে উঠে যায় একটি গাড়ি। সাতজনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় চার শিশুর। গতকাল শনিবার অস্ট্রেলিয়ার সিডনি শহরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে বাকী ৩ শিশু। জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে সিডনির পশ্চিমাঞ্চলে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল ৭ শিশু।
এ সময় আকস্মিক একটি গাড়ি ফুটপাতের ওপর উঠে যায় এবং ৭ জনকেই চাপা দেয়। এদের মধ্যে ঘটনাস্থলেই ৯, ১১, ১২ ও ১৩ বছর বয়সী ৪ শিশুর মৃত্যু হয়। আহত শিশুদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। এ ঘটনায় মাতাল অবস্থায় গাড়ি চালানো, হত্যাসহ ২০ টি অভিযোগ এনে ২৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সিডনিতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত
সিডনির দক্ষিণ-পশ্চিমে মেট্রো চালু ৩০ অক্টোবর, লাকেম্বা থেকে ক্রসে ৩৭ মিনিটে ভিক্টোরিয়া
অস্ট্রেলিয়ার ফেডারেল এমপি হেলেন হেইন্স কে গাড়িচাপা দিয়ে হত্যা প্রচেষ্টা
অস্ট্রেলিয়ায় জনসমর্থন কমল পলিন হ্যানসনের ওয়ান নেশন পার্টির





