avertisements 2

জেনে নিন সকালে খালিপেটে কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ এপ্রিল,রবিবার,২০২৬ | আপডেট: ০৪:৪৪ এএম, ২৭ এপ্রিল,সোমবার,২০২৬

Text

প্রাকৃতিক ভেষজ উপাদানের মধ্যে কাঁচা হলুদ অন্যতম। বিশেষজ্ঞদের মতে, দিনের শুরুতে খালিপেটে কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস শরীরের জন্য নানা দিক থেকে উপকারী হতে পারে।

হলুদ মূলত একটি শিকড়জাতীয় উদ্ভিদ, যা শুকিয়ে গুঁড়ো করে আমরা ব্যবহার করি। তবে বাজারে কাঁচা হলুদও সহজেই পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঁচা হলুদ চিবিয়ে খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে কাঁচা হলুদ খেলে কী কী উপকার হতে পারে-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

কাঁচা হলুদে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান, যা শরীরকে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। বিশেষ করে সর্দি-কাশি বা মৌসুমি রোগ প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখে।

হজমশক্তি উন্নত করে

খালিপেটে কাঁচা হলুদ খেলে হজম এনজাইম সক্রিয় হয়, ফলে হজম প্রক্রিয়া সহজ হয়। এটি অ্যাসিডিটি, পেট ফাঁপা ও বদহজমের সমস্যা কমাতে সাহায্য করে।

প্রদাহ ও ব্যথা কমায়

হলুদের প্রধান উপাদান কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং গাঁটের ব্যথা বা বাতের সমস্যায় উপশম দিতে পারে।

ত্বকের যত্নে কার্যকর

কাঁচা হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ও ডিটক্সিফাইং গুণ ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। নিয়মিত খেলে ত্বক হয় উজ্জ্বল ও সুস্থ।

অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার

হলুদ শরীরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা কোষের ক্ষতি কমিয়ে শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয়।

সতর্কতা

তবে অতিরিক্ত হলুদ খাওয়া ঠিক নয়। যাদের গ্যাস্ট্রিক, পিত্তথলির সমস্যা বা কোনো দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তারা নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: আনন্দ বাজার 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2