avertisements 2

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৬

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ আগস্ট,রবিবার,২০২৬ | আপডেট: ১১:২৯ পিএম, ৩০ আগস্ট,রবিবার,২০২৬

Text

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৫১৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে। রবিবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৬৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৬৭ শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৩৬৫ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ১৫১। এ সময়ে ১ হাজার ৯০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ২১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ২৯২ শিশু ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2