avertisements 2

ঢাবি শিক্ষক মোনামী একাধিক স্ক্রিনশট ফাঁস করলেন , পাচ্ছেন হত্যার হুমকি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ফেব্রুয়ারী,সোমবার,২০২৬ | আপডেট: ০৪:৩২ এএম, ১৬ ফেব্রুয়ারী,সোমবার,২০২৬

Text

শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। ছবি: সংগৃহীত

বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক স্ক্রিনশট প্রকাশ করে এ দাবি করেন তিনি।

প্রকাশিত স্ক্রিনশটগুলোতে দেখা যায়, অপরিচিত বিভিন্ন নম্বর থেকে তাকে একাধিকবার কল করা হয়েছে। পোস্টে তিনি লেখেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে মেনশন করে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

এর আগে নিজের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং অশালীন মন্তব্যের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছিলেন মোনামী।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2