avertisements 2

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুন,শুক্রবার,২০২৫ | আপডেট: ১১:৪৭ এএম, ৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৬

Text

ফাইল ছবি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না—এ বিষয়ে বন্ধু-বান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই।’

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

জানা যায়, বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সংশ্লিষ্টরা বলছেন, ‘প্রধান উপদেষ্টার এই সফরের প্রধান লক্ষ্য যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা।’
 
এ লক্ষ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী এ বৈঠকে কোনো আগ্রহ প্রকাশ করেননি।

ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বৈঠকে না বসার প্রসঙ্গে ফেসবুকে এ মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2