আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১১ পিএম, ২৫ মার্চ,
বুধবার,২০২৬
মহামারী করোনা সংক্রমণ রোধে আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেরা ব্যবস্থা নেবে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
সরকারি/বেসরকারি অফিস, শিল্প-কারখানাগুলোতে কর্মকর্তা বা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন। বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ সব ধরনের জনসমাবেশে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে
টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবি শিক্ষিকাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করলেন কর্মচারী
শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’





