ঢাবির নিখোঁজ হওয়া ছাত্র হিমেল কারাগারে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৫৩ পিএম, ২৬ মার্চ,বৃহস্পতিবার,২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্র হিমেল হামিদ সিকদারের সন্ধান পাওয়া গেছে। খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েন তিনি।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। বর্তমানে হিমেল টাঙ্গাইল কারাগারে রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে শুক্রবার (১৯ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুরে বাড়ি আসার উদ্দেশে বের হন হিমেল। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার (২২ নভেম্বর) তারা জানতে পারেন হিমেল কারাগারে আছেন।
টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি বাংলানিউজকে জানান, শুক্রবার (১৯ নভেম্বর) টাঙ্গাইল টেক্সাইল ইনস্টিটিউট কেন্দ্রে খাদ্যবিভাগের সহকারী পরিদর্শক পদে রেজোয়ানুল হক নামক এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেন হিমেল। প্রবেশ পত্রের ছবির সঙ্গে হিমেলের চেহারার মিল না থাকায় তাকে আটক করা হয়। তিনি রেজোয়ানুল হকের পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
হিমেল সখীপুর উপজেলার জামালহাটকোরা গ্রামের বিল্লাল সিকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র এবং ঢাকাস্থ সখীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে
টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত, ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
ইবি শিক্ষিকাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করলেন কর্মচারী
শাকসু নির্বাচন বন্ধ করা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্রের পুনঃমঞ্চায়ন’





