প্রধানমন্ত্রী যেটা চাচ্ছেন, অতি অল্প সময়ের মধ্যে দেখতে পাবেন: ফখরুল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে গত সোমবার এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি শক্তিশালী বিরোধী দল নেই বলে আক্ষেপ প্রকাশ করেন।
আজ শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতি অল্প সময়ের মধ্যে’ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন। ফখরুল বলেন, ‘উনি যেটা চাচ্ছেন দেখতে, অতি অল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন।’
প্রধানমন্ত্রীর ওই আক্ষেপের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এর উত্তর দেওয়ার মতো রুচি আমাদের থাকে না। এগুলো মূল বিষয়গুলোকে এড়িয়ে এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। শক্তিশালী বিরোধী দল আছে বলেই তো এখন পর্যন্ত কথাগুলো আমরা বলছি।’
তিনি আরও বলেন, ‘পার্লামেন্টে বিরোধী দল নেই তাদের (সরকার) কারণে। তারা দেশে গণতন্ত্রের কোনো স্পেস রাখেনি। গণতান্ত্রিক স্পেস না থাকলে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রের মধ্যে উনি কোনো ধরনের শক্তিশালী বিরোধী দল দেখতে চাচ্ছেন আমরা ঠিক সেটা বুঝি না। উনি যেটা চাচ্ছেন দেখতে, অতি অল্প সময়ের মধ্যে সেটা উনি দেখতে পাবেন।’
গেল শুক্রবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তগুলো এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব তুলে ধরেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





