আ.লীগে রাজাকার আছে, আগে আয়নায় নিজের চেহারা দেখেন: মঞ্জু
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘আমরা কথায় কথায় বলি- রাজাকারের সাথে আপস হবে না। রাজাকারের দল আছে আর আপনার দলের কমিটিতেই আছে (রাজাকার)। অন্য জেলার কথা আমি জানি না, আমি তো আমার জেলার (পিরোজপুর) কথা জানি। আগে নিজের চেহারা আয়নায় দেখুন।’ রবিবার (২৭ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিজের দলের এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।
পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানী) আসন থেকে নির্বাচিত সাংসদ আনোয়ার হোসেন আরো বলেন, ‘এই কথার সাথে কোনো দ্বিমত হবে না, তাদের সাথে আমাদের চিন্তার মিল নেই, রাজনীতির মিল নেই, আদর্শের মিল নেই। এ প্রজন্মের ছেলেপেলে। তারা তো এগুলো জানে না। তারা খালি শোনে ধর্ষণ।’ জেপি চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতার ৫১ বছরে যেসব আলোচনা এখন আমরা করি, আমি মনে করি, সময়ক্ষেপণ করছি।’
অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শাজাহান খানকে উদ্দেশ করে আনোয়ার হোসেন বলেন, ‘শাজাহান খান বা আওয়ামী লীগের নেতাদের সাথে আমার দ্বিমত হয় না। আমি যখন ভাবি, জাতীয় পার্টি বা বিএনপি খিচুড়ি পার্টি; এসব দলের কমিটিতে তারা (রাজাকাররা) থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে কেমন করে আছে? ছাত্রলীগের মধ্যে কেমন করে আছে? যুবলীগের মধ্যে কেমন করে আছে? শাজাহান খান, জবাব দিয়ে যেতে হবে।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন
‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা





