ওবায়দুল কাদেরের উদ্দেশে একরাম
ভাইকে থামান, না হলে আমার হাতে ছেড়ে দিন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিষোদগার করলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে তিনি বলেছেন, ‘আপনি (ওবায়দুল কাদের) আওয়ামী লীগের ক্ষতি করছেন। আপনি নোয়াখালীর মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি। আপনার ভাইকে (আবদুল কাদের মির্জা) লেলিয়ে দিয়েছেন। আপনার ভাইকে থামান, না হলে আমার হাতে ছেড়ে দিন।’
তিনি আরও বলেন, ‘কাদের সাহেব (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) আপনাকে আমি ঘৃণা জানাই, আপনি বিচার করতে জানেন না। আপনার ভাইকে একদিনের জন্য আমার হাতে দিন, পিচঢালা রাস্তায় তাকে ছেচিয়ে নেব।’
একরামুল করিম চৌধুরী বলেন, ওবায়দুল কাদেরের বাবা রাজাকার, তিনজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। আপনি রাজাকারের বংশধর। সিঙ্গাপুরের একটি হাসপাতাল থেকে লাইভে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





