মির্জা ফখরুল সস্ত্রীক করোনা আক্রান্ত
করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। সম্প্রতি করোনার লক্ষণ দেখা গেলে পরীক্ষা করান তিনি।
আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) হাতে পেলেন করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট। বর্তমানে তারা উত্তরার ভাড়া বাসায় আইসোলেশনে আছেন। এখনও পর্যন্ত দুজনের শারিরীক অবস্থাই স্থিতিশীল।
সম্প্রতি করোনার বুস্টার ডোজও নিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেয়ার কথা ছিল বিএনপি মহাসচিবের।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন
‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা





