‘খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাই হত্যার আসামি হবে’
ফাইল ছবি
খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কিছু হলে সরকারের প্রত্যেককে হত্যার আসামি করা হবে বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে তিনি এ হুঁশিয়ারি দেন।
ফখরুল বলেন, কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী না হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দরকার। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যেকোনো সময় তাঁর জীবন নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে। দেশনেত্রীর অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হলে সরকারের প্রত্যেকেকে হত্যার আসামি করা হবে।
তিনি বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। অথচ সরকার আইনের অজুহাতে তাঁকে বিদেশে চিকিৎসা দিতে চাচ্ছে না, বরং তারা বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চায়।
এ সময় তিনি রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন
‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা





