খালেদা জিয়ার পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে : মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বেগম জিয়া খুব হাইরিস্কে আছেন। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠনকে চাপ তৈরি করতে হবে। তা না হলে যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
এ সময় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার স্বাস্থ্যের কোনো সুখবর দিতে পারেননি।
হাসপাতাল থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না উপস্থিত সাংবাদিকদের বলেন, যে চিকিৎসা এখানে হচ্ছে, এটি কোনো চিকিৎসাই না। বাইরে নিয়ে উন্নত চিকিৎসা না দিয়ে এই রোগীকে এভাবে ফেলে রাখতে পারে না। দেশে যথাযথ চিকিৎসা হলে সরকারি দলের নেতারা কেন বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, বেগম জিয়া খুব হাইরিস্কে আছেন। বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন চাপ তৈরি করতে হবে। তা না হলে যেকোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন
‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা





