বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলে যোগ দিলেন নকুল কুমার
বিজনেস আওয়ার প্রতিবেদক: বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এ যোগ দিয়েছেন বিখ্যাত গীতিকার, সুরকার, গায়ক নকুল কুমার বিশ্বাস। রোববার (১৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।
এ বিষয়ে নকুল কুমার বিশ্বাস বলেন, আমি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চাই বলে ফেসবুকে পোস্ট করেছিলাম। পরে বড় একটা দলের থেকে ফোন এলো। আমি বললাম, কয়েকমাস আগেও আমি ‘ইনটেক’ ছিলাম, এখন আমি ‘টেক’ হয়ে গেছি। তিনি গানে গানে বলেন, ‘আমি হতে চাই না কোনো নেতার চামচা, তাই বুঝে শুনে বুকে তুলেছি বঙ্গবীরের গামছা’।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ ছাড়া আরও বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





