গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলছে
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা চলছে। আজ রোববার সকাল ১০ টা ৩৫ মিনিটের দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে দলের তৃণমূল নেতাদের সঙ্গে এ বৈঠক করছেন। সভায় সঞ্চালনা করছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জেলা ও মহানগর, উপজেলা ও পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলের সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সচিবরা উপস্থিত আছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন
‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
নাগরিক যেকোনো যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা





