মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৬ জুন) দুপুর ১টা ১০ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। দুপুর আড়াইটায় তিনি দূতাবাস থেকে বের হন।
অন্যান্য সময় বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিএনপির কয়েকজন নেতা থাকলেও আজ একাই পিটার হাসের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন পিটার হাস। সেখানে আইনমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার দুপুরে পিটার হাসের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল
মসজিদের দরজা বন্ধ করায় প্রাণে বেঁচে যাই: এমপি মাছুম মোস্তফা.
যে কারণে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা
মুচলেকা দিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি, সাবেক স্পীকার শিরীন শারমিনের





