avertisements 2
Text

মিহির কান্তি মজুমদার

বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ব্রিজিং কোর্সে বিদেশী ডিগ্রি অর্জন

প্রকাশ: ১২:০০ এএম, ১৩ এপ্রিল,সোমবার,২০২৬ | আপডেট: ০১:০৩ পিএম, ১৩ এপ্রিল,সোমবার,২০২৬

Text

গ্রিক চিকিৎসক হিপোক্রেটাসকে চিকিৎসা শাস্ত্রের জনক বলা হয়। কারণ তিনিই প্রথম চিকিৎসা শাস্ত্রকে জাদুবিদ্যা, কুসংস্কার এবং ধর্মীয় গোড়ামী থেকে মুক্ত করেন। বৈজ্ঞানিক ভিত্তি প্রতিষ্ঠা করেন। পূর্বে বিশ্বাস করা হতো যে, দেব-দেবীর অভিশাপ বা অশুভ আত্মার প্রভাবে মানুষ রোগাক্রান্ত হয়। তিনি প্রথম দাবি করেন যে, অশুভ আত্মা বা অলৌকিক কারণে নয়, বরং জীবনযাত্রা, খাদ্যাভ্যাস এবং পরিবেশগত কারণে রোগের সৃষ্টি হয়। হিপোক্রেটাস জন্মেছিলেন ৪৬০ খ্রিস্টাব্দে অর্থাৎ এখন থেকে ২৪০০ বছর আগে। কিন্তু আনুষ্ঠানিকভাবে চিকিৎসাশাস্ত্র পড়ানো শুরু হয় আরো প্রায় ১৬০০ বছর পরে। ফ্রান্সের ইউনিভার্সিটি অব মন্টপেলিয়ার-এ। ১২২০ সালে খ্রিস্টান ধর্মগুরু মহামান্য পোপের স্বীকৃতির মাধ্যমে এটি বিশ্বের প্রাচীনতম মেডিকেল স্কুল হিসেবে যাত্রা শুরু করে।

অপরদিকে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে নার্সিংয়ের জননী বলা হয়। তিনি নার্সিং সেবাকে সাধারণ ও প্রশিক্ষণবিহীন কাজ থেকে একটি সম্মানজনক ও শিক্ষিত পেশায় রূপান্তরিত করেন। ১৮৫৪ সালে ক্রিমিয়ার যুদ্ধের সময় তাকে স্কুটারি হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ব্রিটিশ সৈনিকদের সেবার জন্য। তিনি লক্ষ্য করেন আহত সৈনিকেরা যুদ্ধের ক্ষতির চেয়ে কলেরা, টাইফাস প্রভৃতি সংক্রামক রোগে বেশি মৃত্যুবরণ করছেন। তিনি সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিশুদ্ধ বাতাস এবং পুষ্টিকর খাবারের ওপর বেশি গুরুত্বারোপ করে হাসপাতালে মৃত্যুর হার ৪২% থেকে ২%-এ নামিয়ে আনেন। নাইটিঙ্গেল রাতের অন্ধকারে প্রদীপ হাতে হাসপাতালের এক বিছানা থেকে অন্য বিছানার রোগীর খোঁজ নিতেন। এ কারণে সৈন্যরা তাঁকে পরম শ্রদ্ধায় ‘দ্য লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে অভিহিত করতো। যুদ্ধ থেকে ফেরার পর ১৮৬০ সালে তিনি লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ‘নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল ফর নার্সেস’ প্রতিষ্ঠা করেন। এটি ছিল বিশ্বের প্রথম পেশাদার প্রাতিষ্ঠানিক নার্সিং স্কুল, যা নার্সিংকে একটি বিজ্ঞানভিত্তিক পেশায় রূপান্তর করে। তিনি নার্সিং শিক্ষায় ধর্মীয় গন্ডি থেকে বের করে একটি সুশৃঙ্খল ও বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম চালু করেন। তার স্কুলের নার্সিং গ্র্যাজুয়েটরা সারা বিশ্বে নিজস্ব স্কুল প্রতিষ্ঠা করে। এভাবে নার্সিং পেশার একটি বৈশ্বিক মানদন্ড তৈরি হয়। নার্সিং পেশার প্রতি অসামান্য অবদানের জন্য সারা বিশ্বে প্রতি বছর তাঁর জন্মদিন ১২ মে তারিখে ‘আন্তর্জাতিক নার্স দিবস’ পালন করা হয়।  

চিকিৎসা শাস্ত্রের উন্নয়নের সাথে সাথে নার্সিংয়ের ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে। বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নার্সিং শুধু সেবার গন্ডির মধ্যে আবদ্ধ থাকেনি। নার্সিং রূপান্তরিত হয়েছে আধুনিক ও স্মার্ট ক্যারিয়ারে। জনমিতিক পরিবর্তনে এ পেশার চাহিদা সম্প্রসারিত হচ্ছে। কেউ যদি ধৈর্যশীল হন ও সেবা করার মানসিকতা রাখেন, তবে নার্সিং হতে পারে তার জন্য সেবামূলক সম্মানজনক পেশা। সঠিক পরিকল্পনা, নার্সিংএ মৌলিক ও বিষয়ভিত্তিক জ্ঞান ও দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জন করতে পারলে নার্সিং পেশায় দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করা সম্ভব। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ১ কোটি ১৩ লাখেরও বেশি বাংলাদেশি বিদেশে কাজ করেন। প্রতি বছর গড়ে ১% হারে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি পায়। এর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি আছেন, তাদের সংখ্যা প্রায় ৩৫ লাখের বেশি এবং ২০২৫ সালেই সেখানে ৭.৫ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী সেখানে গিয়েছেন। এর পরেই আছে কাতার, কুয়েত ও সিঙ্গাপুর। সে তুলনায় বিদেশে কর্মরত বাংলাদেশি নার্সের সংখ্যা অত্যন্ত কম। যুক্তরাজ্য বা জার্মানির মতো উন্নত দেশে কম-বেশি ৩১০০ জন নার্স কর্মরত আছেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে সরকারি পর্যায়ে চুক্তি হওয়ায় সেখানে বাংলাদেশের নার্সিং পেশাজীবীদের কর্মসংস্থান বাড়ছে। বিগত বছরে সৌদি আরবে ১২শ’ নার্স নিয়োগ পেয়েছেন। সম্প্রতি কুয়েত ১১শ’ নার্স নিয়োগের চাহিদা দিয়েছে। 

অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের উন্নত দেশগুলোতে নার্সের চাহিদাকে তীব্র সংকট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জনমিতিক পরিবর্তন, এপিডমিওলজিকাল বা রোগের পরিবর্তন এবং বয়স্ক মানুষের সংখ্যাধিক্যের কারণে উন্নত দেশে ব্যাপকভাবে বিদেশি নার্স নিয়োগ করা হচ্ছে। ২০২৫ সালের তথ্যানুযায়ী নার্সের চাহিদার ক্ষেত্রে জার্মানি সর্বাগ্রে। সেখানে প্রায় ৪৫ হাজারের বেশি পদ শূন্য আছে। ২০৪৯ সাল নাগাদ এ চাহিদা ২.৮ লাখের বেশি হবে। যুক্তরাজ্যেও ৪০ থেকে ৪৫ হাজার নার্সের পদ শূন্য। যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬০ হাজারের বেশি নিবন্ধিত নার্সের চাহিদা আছে। ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, অস্ট্রেলিয়ায় ৮৫ হাজার, কানাডায় ৩১ হাজার নার্সের ঘাটতি আছে। ২০৩০ সালে অস্ট্রেলিয়ায় নার্সের ঘাটতি দাঁড়াবে ১ লাখ ২৩ হাজার। নিউজিল্যান্ডতো প্রয়োজনীয় পদের অর্ধেক জনবল নিয়ে নার্সিং কার্যক্রম পরিচালনা করছে।

বিশ্বে ক্রমাগত নার্সিং পেশার চাহিদা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে অগ্রসর হয়েছে ফিলিপাইন ও ভারত। বিশ্বে প্রবাসী নার্সের মধ্যে সবচেয়ে এগিয়ে ফিলিপাইন। বর্তমানে প্রায় ৮ লাখের বেশি ফিলিপিনো নার্স বিদেশে কাজ করে। এর মধ্যে শুধু সৌদি আরবে কর্মরত আছে প্রায় ১ লাখ ৩০ হাজার ফিলিপিনো নার্স। যুক্তরাজ্যে আছে ৪৫ হাজারের বেশি। তাছাড়া, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রবল উপস্থিতি আছে। দ্বিতীয় স্থানে ভারত। ২০২৫ সালের হিসাব অনুযায়ী প্রায় ৬.৫ লাখ ভারতীয় নার্স প্রবাসে কাজ করে। এর মধ্যে ৩ থেকে ৪ লাখ কাজ করেন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও ওমানে। এর পরে যুক্তরাষ্ট্র (৫৫,০০০+) এবং যুক্তরাজ্য (৩৭,০০০+)। বিষয়ভিত্তিক এবং ইংরেজি ভাষায় দক্ষতা, কঠোর পরিশ্রম ও সেবার মানসিকতার জন্য এই দুই দেশের নার্স আন্তর্জাতিকভাবে সমাদৃত। সেখানের বিএসসি নার্সিং ডিগ্রিকে অনেক দেশ সরাসরি স্বীকৃতি দেয় বা দেশে ব্রিজিং কোর্সে বিদেশী ডিগ্রি অর্জনের সুযোগ দেয়। 

বাংলাদেশের এ ভূখন্ডের প্রথম হাসপাতাল হিসেবে মিডফোর্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ১৮৫৮ সালে। এর ১৭ বছর পরে ১৮৭৫ সালে উক্ত হাসপাতাল ক্যাম্পাসে প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল স্কুল (বর্তমানে স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ), এ দেশের প্রথম চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা মেডিকেল কলেজ চালু হয় আরো ০৬ যুগ পরে ১৯৪৬ সালে। পরের বছর ১৯৪৭ সালে এই কলেজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং স্কুল যাত্রা শুরু করে। এটিই বর্তমান বাংলাদেশ ভূখন্ডে প্রথম নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমে ডিপ্লোমা প্রদানের মাধ্যমে নার্সিং শিক্ষা শুরু হয়। পরবর্তীতে মিডওয়াইফারি ডিপ্লোমা এবং নার্সিং ও মিডওয়াইফারি উভয় বিষয়ে বিএসসি নার্সিং কোর্স চালু করা হয়। নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা যথাযথ মানে পরিচালনার জন্য বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কাজ করে। এ কাউন্সিলের ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সরকারি সেক্টরে ৭০টি, স্বায়ত্বশাসিত/সামরিক সেক্টরে ০৮টি এবং বেসরকারি সেক্টরে ৩৮৫টি-সর্বমোট ৪৬৩টি প্রতিষ্ঠান নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান ডিপ্লোমা ও স্নাতক ডিগ্রি প্রদান করে। প্রতি বছরে এসব প্রতিষ্ঠানে ৪৪ হাজার ৭৪৫টি আসনে ভর্তির সুযোগ আছে। শিক্ষা প্রতিষ্ঠান ও আসন সংখ্যা অনুপাতে সরকারি সেক্টরে যেমন পদের সংখ্যা কম, তেমনি বিদেশে নিয়োগ খুবই কম যা সন্তোষজনক পর্যায়ে উন্নীত করার সুযোগ অনেক। প্রয়োজন দক্ষ ও মান সম্পন্ন নার্স সৃষ্টির উদ্যোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি। প্রয়োজন ব্রিজিং কোর্সের মাধ্যমে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের নার্সিং ডিগ্রী অর্জন।

এদেশে আন্তর্জাতিক পর্যায়ে নার্সিং ডিগ্রির স্বীকৃতির প্রথম উদ্যোগ নেয় গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিসেস। যুক্তরাজ্যের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি ও নাইকি ফাউন্ডেশনের সহায়তায় ২০১০ সালে গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অব নার্সিং প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত এ প্রতিষ্ঠান নার্সিং ডিপ্লোমা ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্নাতক ডিগ্রি প্রদান করে। গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি এ প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার। তাদের নার্সিং স্ট্যান্ডার্ড অনুসরণে এই নার্সিং কলেজের পাঠক্রম তৈরি করা হয়েছে বলে উক্ত ইউনিভার্সিটি এই ডিগ্রির স্বীকৃতি দেয় এবং এখান থেকে পাস করা নার্স আন্তর্জাতিক মানের বলে গণ্য করা হয়।

দেশে সাশ্রয়ী খরচে প্রথম ব্রিজিং নার্সিং কোর্স পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করে উদ্দীপন। দেশের প্রথম সারির একটি উন্নয়ন সংস্থা। ব্রিজিং কোর্সের মাধ্যমে ফিলিপাইন ও ভারত উভয় দেশেই অনেক প্রতিষ্ঠান সাশ্রয়ী খরচে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ পায়। উদ্দীপনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব তৌহিদ মোহাম্মদ নাজির আলম এ জন্য যুক্তরাজ্যের গ্রীনউইন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব স্কটল্যান্ডের সাথে ২০২১ সালে আলোচনা শুরু করেন। এক পর্যায়ে ১৮৯৭ সালে প্রতিষ্ঠিত স্কটল্যান্ডের উক্ত ইউনিভার্সিটির প্রতিনিধিদল ২০২১ সালের শেষে ঢাকায় আসেন। নেতৃত্বে ছিলেন মি. নরম্যান জে বেকার। প্রাক্তন মন্ত্রী এবং মহামান্য রাণীর উপদেষ্টা। তারা ঢাকা শহর সংলগ্ন সাভার উপজেলার ভাকুর্তায় অবস্থিত উদ্দীপনের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। দু’টি ৭ তলা ও ০৩টি ০৩ তলা ভবনসহ ০৫ একরের এ ক্যাম্পাস দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। উদ্দীপনের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নাম নরম্যান জে বেকার ভবন হিসেবে নামকরণ করা হয়। উক্ত ক্যাম্পাস কোর্স পরিচালনার উপযোগী না হওয়া পর্যন্ত ইউনিভার্সাল নার্সিং কলেজ এবং ইউনাইটেড কলেজ অব নার্সিংএ কোর্স পরিচালনার চুক্তি করে উদ্দীপন। পরবর্তীতে স্কটল্যান্ডের উক্ত ইউনিভার্সিটির প্রতিনিধিদল এ দুটি নার্সিং কলেজের কোর্স কারিকুলাম, ল্যাব ও ক্লাস ফ্যাসিলিটি পরিদর্শন করে। দুই দেশের কোর্স কারিকুলাম পর্যালোচনা করে তারা আমাদের ডিপ্লোমা নার্সদের জন্য এক বছর ও স্নাতক নার্সদের জন্য ৪ মাস মেয়াদি কারিকুলাম তৈরি করে। এ কারিকুলামে এ দেশে বসে সম্পন্ন করলে স্কটল্যান্ড ইউনিভার্সিটির নার্সিং স্নাতক ডিগ্রি অর্জন করা যাবে। সাথে থাকবে যুক্তরাজ্যে চাকুরি ও পরিবারসহ প্রবাসী হওয়ার সুযোগ। কোর্স ফি মাত্র ৪ লাখ টাকা। কিন্তু শর্ত হলো- ব্রিটিশ স্ট্যান্ডার্ডে নার্সিং সিমুলেশন ল্যাব তৈরি করতে হবে। 

উদ্দীপন সে প্রেক্ষিতে ইউনিভার্সাল নার্সিং কলেজ সংলগ্ন সেনা কল্যাণ সংস্থার এসকেএস টাওয়ারে ফ্লোর ভাড়া করে সিমুলেশন ল্যাব তৈরি করে। ব্রিটিশ স্ট্যান্ডার্ডে সিমুলেশন ল্যাব তৈরী হয়। স্কটল্যান্ডের উক্ত ইউনিভার্সিটির ল্যাবের অনুসরণে তৈরি ল্যাবের কমপ্লায়ান্সে দেখতে তারা কয়েকবার পরিদর্শনে আসেন। ল্যাবের মডেল ও যন্ত্রপাতি ল্যাবে স্থাপন করা হয়। সিমুলেশন ল্যাবের ফ্লোর ভাড়া, স্পেস ব্যবহার উপযোগী করা, যন্ত্রপাতি, মডেল বা শিক্ষণ ম্যাটেরিয়াল স্থাপনে ২ কোটি ১৬ হাজার টাকা বিনিয়োগ হয়। এ দেশে উক্ত কোর্সের মাস্টার ট্রেইনার তৈরির কার্যক্রমের মুহূর্তে ৫/৮/২০২৪ তারিখে সরকারের পতন ঘটে। এ সময় উদ্দীপনের কতিপয় সুবিধাবাদী কর্মকর্তা উদ্দীপনের প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেন। এর ফলে মামলা ও বিশৃঙ্খলা তৈরি হয় প্রধান কার্যালয়ে। দৈনিক কালবেলা পত্রিকায় এ সম্পর্কিত খবর প্রকাশিত হয়। সে প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর ১৯৬১ সালের অধ্যাদেশের ৯(১) ধারায় উদ্দীপন পরিচালনা পর্ষদকে ২৮/১১/২০২৪ তারিখে সাময়িকভাবে বরখাস্ত করে ৯(২) ধারায় প্রশাসক নিয়োগ করে। আইন অনুযায়ী এরূপ ক্ষেত্রে অধ্যাদেশের ৯(৩) ধারায় সরকার কর্তৃক গঠিত নির্ধারিত পর্ষদ সাময়িক বরখাস্তকৃত পরিচালনা কমিটি পুনর্বহাল, পুনর্গঠন বা বাতিলের আদেশ জারি করবে। কিন্তু আলোচ্য ক্ষেত্রে উক্ত পর্ষদের নিকট প্রেরণ না করে সমাজসেবা অধিদপ্তর সরাসরি প্রশাসককে ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা দেয়। এর ফলেই আইন ও প্রচলিত বিধি-বিধান লঙ্ঘনের সুযোগ তৈরি হয়।

বিধি-বিধান ভঙ্গের এ রাস্তায় নজিরবিহীনভাবে উদ্দীপনের গঠনতন্ত্রের লঙ্ঘন শুরু করেন প্রশাসক। তিনি একজন অবসরপ্রাপ্ত সচিব। আইন ও বিধি-বিধানের প্রতি যার অঙ্গীকার বেশি থাকার কথা। বরং তিনি উদ্দীপনের গঠনতন্ত্র ও প্রচলিত নিয়ম-কানুন ক্রমাগত লঙ্ঘন করে উদ্দীপনের প্রতিষ্ঠাতাসহ ১৪জন সবচেয়ে অভিজ্ঞ সাধারণ পর্ষদ সদস্যের সদস্যপদ বাতিল করেন। ৩১ জনের সাধারণ পর্ষদে তিনি উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতাহীন ১৬জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করেন। নার্সিং সিমুলেশন ল্যাব, ভাকুর্তার জমি ক্রয়- এসব ভুয়া বলে দুর্নীতি দমন কমিশন ও বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে অনেকগুলো মামলা করেন। নার্সিং সিমুলেশন ল্যাবের কার্যক্রম এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ বন্ধ হয়। ফলে, ২০২৪ সালে ব্রিজিং নার্সিং কোর্স শুরু করা যায়নি। ২০২৫ সালে ব্রিজিং নার্সিং কোর্স শুরু করার প্রয়োজনে জুন/২০২৫ মাসে স্কটল্যান্ডের ইউনিভার্সিটির ০৩ জন প্রশিক্ষক বাংলাদেশে আসেন। চুক্তিবদ্ধ ০২টি নার্সিং কলেজের ১২ জন প্রশিক্ষককে মাস্টার ট্রেইনার তৈরীর জন্য ইউনিভার্সাল নার্সিং কলেজে প্রশিক্ষণ প্রদান করেন। কিন্তু সেপ্টেম্বর, ২০২৫ মাসে কোর্স শুরুর মুহূর্তে প্রশাসক এসকেএস টাওয়ারের ফ্লোর ভাড়া ছেড়ে দিয়ে নার্সিং সিমুলেশনের ল্যাবের মালামাল গত ৩০/০৭/২০২৫ তারিখ বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করে দিয়েছেন। সিমুলেশন ল্যাবের যেসব মালামাল বিক্রয় করা যায়নি, তা ফেরত এনে উদ্দীপনের গুদাম ঘরে ফেলে রাখেন। শুধু তাই নয় ভাকুর্তায় প্রস্তাবিত উদ্দীপন বিশ্ববিদ্যালয়ের ০৫ একরের ক্যাম্পাসের একাংশের জমিসহ ০৫টি প্যাকেজে উদ্দীপনের অন্যান্য জমি ও স্থাপনা বিক্রি করার জন্য দৈনিক প্রথম আলো পত্রিকায় ২৯/৪/২০২৫ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। আবার এগুলো ভুয়া বা অস্তিত্বহীন বলে মামলা করেন ১৭টি। জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপালনকারী প্রশাসক জানেন- মামলা সংশ্লিষ্ট আলামত নষ্ট করা যায় না। আর এগুলো ভুয়া হলে বিক্রির জন্য কেন বিজ্ঞপ্তি দিলেন? তিনি জেনে বুঝে এসব করেছেন, অবসরপ্রাপ্ত অনুগত সরকারি কর্মকর্তাদের মাধ্যমে উদ্দীপন দখলের অন্ধ মোহে।


প্রবাদ আছে ‘রোম যখন পুড়ে, সম্রাট নিরো তখন বাঁশি বাজায়’। সমাজসেবা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টা মহোদয়কে প্রশাসকের এসব গঠনতন্ত্র ভঙ্গ করে নীতিহীন কাজ সম্পর্কে জানানো হয়েছে। একাধিকবার লিখিতভাবে ও দেখা করে। কিন্তু তারা শুধু অন্ধ থাকেননি, বধিরও থেকেছেন। সব ক্ষেত্রে অবশ্য সচিব অন্ধ থাকেননি। সোশাল প্রোটেকশন এ্যান্ড লেবার নলেজ এক্সচেঞ্জ ইভেন্ট শীর্ষক এক কর্মসূচিতে অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি ২৬ সেপ্টেম্বর থেকে ০৩ অক্টোবর, ২০২৪ পর্যন্ত যুক্তরাষ্ট্র সফর করেন। ফেরার পরদিন অবসরে চলে যান। এখন কোথায় তিনি এ অভিজ্ঞতা বিতরণ করেছেন স্রষ্টা জানেন। কিন্তু অন্ধ থাকলেতো আর প্রলয় বন্ধ হয় না। প্রলয় ঘটে গেছে উদ্দীপনে এবং ব্রিজিং নার্সিং কোর্সের সুযোগে এদেশে বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ের নার্সিং ডিগ্রি অর্জনের পাইলটিং কার্যক্রমে। দেশে নার্সিং কলেজ ৪৬৩টি। সে হিসেবে শুধু একটি নয়, বরং এ দেশে অনেক বিশ্ববিদ্যালয়ে এরূপ ব্রিজিং কোর্স শুরু করা প্রয়োজন। কিন্তু প্রথম যাত্রা শুরুতেই প্রশাসক বন্ধ করেছেন, উদ্দীপন দখলের অন্ধ মোহে। তিনি আইন, বিধি ও উদ্দীপনের গঠনতন্ত্র ভঙ্গ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মাধ্যমে উদ্দীপন দখল করেছেন। নতুন কমিটি গঠন করেছেন। উদ্দীপনে এখন দু’টি কমিটি। একটি সাময়িকভাবে বরখাস্তকৃত। আরেকটি নতুন নির্বাচনের নামে প্রশাসক কর্তৃক গঠিত। প্রশাসকের এই দখল প্রক্রিয়ায় উদ্দীপনে খেলাপি ঋণ ৩.৭% থেকে উঠে ১৮%-এ ঠেকেছে। পতনের রাস্তা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে উদ্দীপনে। 

সামরিক একাডেমিতে ব্যর্থ ও সফল যুদ্ধ পড়ানো হয়। এতে যুদ্ধ কৌশল, প্রস্তুতি ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা বাড়ে। আমাদের মুক্তিযুদ্ধের সময়ের অপারেশন জ্যাকপট শীর্ষক নৌযুদ্ধ, ক্রাক পাল্টুন, বিলোনিয়ার যুদ্ধসহ কিছু গৌরবোজ্জল যুদ্ধ মিলিটারী একাডেমীতে পড়ানো হয়। শুধু বাংলাদেশ মিলিটারী একাডেমীতে নয়। যুক্তরাজ্যের রয়েল মিলিটারী একাডেমী এবং যুক্তরাস্ট্রের মিলিটারী একাডেমীতেও। সিভিল প্রশাসনের একাডেমিতেগুলোতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সফলতা ও ব্যর্থতা পড়ানো উচিত। অন্তবর্তীকালীন সরকারের সময়ে বিমান বাংলাদেশের চেয়ারম্যান হিসাবে নিয়োজিত একজন অবসরপ্রাপ্ত সচিব মাত্র এক বছরের কম সময়ে কিভাবে সেখানে ৭৮৫ কোটি লাভ করেন। আর সমাজসেবা অধিদপ্তর, ঐ মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টার অন্ধ সমর্থনের সুযোগে একজন অবসরপ্রাপ্ত সচিব প্রশাসক  কিভাবে ১৩ মাসে উদ্দীপনের মত উন্নয়ন সংস্থা অভিজ্ঞতাহীন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মাধ্যমে দখল করেন, পথে বসান। কিভাবে দীর্ঘ ৪ বছরের পরিশ্রমে সৃষ্ট বিদেশী বিশ্ববিদ্যালয়ের নার্সিং ব্রিজিং কোর্স শুরুর মুহূর্তে প্রশাসক বন্ধ করেন, তা পড়ানো উচিৎ। উদ্দীপনের উদ্যোগে ১৩০ বছরের পুরনো যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ের বিজ্রিং নার্সিং কোর্স শুরু করলে আমাদের নার্সদের জ্ঞান, দক্ষতা আরো বৃদ্ধি পেতো। আন্তর্জাতিক স্বীকৃতি মিলতো, বিদেশে নিয়োগ সহজ হতো। দেশের সুনাম বৃদ্ধি পেতো। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এ ব্রিজিং নার্সিং কোর্স পরিচালনার ক্ষেত্র তৈরী হতো। উদ্দীপনের এ উদ্যোগ একজন প্রশাসকের কারণে বন্ধ হলেও এখনও শুরু করার সুযোগ আছে। না হলে ইউরোপের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে ব্রিজিং নার্সিং কোর্স শুরুর ক্ষেত্রে একটি ভুল বার্তা যাবে। যা ভবিষ্যতে ব্রিজিং নার্সিং কোর্স চালু ও বিদেশে লক্ষ লক্ষ নার্সের কাজের সুযোগ মারাত্মকভাবে সীমিত করবে। এ বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা জরুরী। আশা করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন। 
ড. মিহির কান্তি মজুমদার, সাবেক সচিব।        
 

বিষয়:
avertisements 2
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ব্রিজিং কোর্সে বিদেশী ডিগ্রি অর্জন
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ব্রিজিং কোর্সে বিদেশী ডিগ্রি অর্জন
চাকরিতে ফেরার পর এবার পদোন্নতি পেলেন সেই পুলিশ কর্মকর্তা কোহিনুর
চাকরিতে ফেরার পর এবার পদোন্নতি পেলেন সেই পুলিশ কর্মকর্তা কোহিনুর
আমরা কি এতই আহাম্মুক!
আমরা কি এতই আহাম্মুক!
যুবদলের সাবেক নেতা মঈনের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য
যুবদলের সাবেক নেতা মঈনের বেপরোয়া অপরাধ সাম্রাজ্য
ইসলামাবাদে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান-পাকিস্তান
ইসলামাবাদে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান-পাকিস্তান
বাগেরহাটে মাজারে কুমিরের মুখে কুকুর, তারকাদের তীব্র ক্ষোভ
বাগেরহাটে মাজারে কুমিরের মুখে কুকুর, তারকাদের তীব্র ক্ষোভ
হাম ও উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু
যুদ্ধবিরতির মাঝেই ইরানে অস্ত্র পাঠাচ্ছে চীন, মার্কিন গোয়েন্দাদের দাবি
যুদ্ধবিরতির মাঝেই ইরানে অস্ত্র পাঠাচ্ছে চীন, মার্কিন গোয়েন্দাদের দাবি
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’
হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’
‘পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল’
‘পাকিস্তান একটি গোটা সভ্যতাকে রক্ষা করল’
মৃত্যুদন্ডের রায় শুনে জয় বাংলা স্লোগান পুলিশ সদস্যের, বললেন ‘এই রায় মানি না’
মৃত্যুদন্ডের রায় শুনে জয় বাংলা স্লোগান পুলিশ সদস্যের, বললেন ‘এই রায় মানি না’
বাংলাদেশিদের ভিসা দিতে যৌথ নির্দেশনা দিলো ১৩ দেশ
বাংলাদেশিদের ভিসা দিতে যৌথ নির্দেশনা দিলো ১৩ দেশ
ইরানে হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ ঘোষণা করলেন ট্রাম্প
ইরানে হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ ঘোষণা করলেন ট্রাম্প
সাবেক স্পিকার শিরীন শারমিন হত্যা মামলায় কারাগারে
সাবেক স্পিকার শিরীন শারমিন হত্যা মামলায় কারাগারে
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2