রাশেদুল ইসলাম
মধুমাসে টকফল
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুন,সোমবার,২০২৪ | আপডেট: ০৫:০৭ পিএম, ১৬ মার্চ,সোমবার,২০২৬
বলি এখন মধুমাস চলছে । বছরে একবারই এই মাস পাওয়া যায় ।
আমি একটি ডায়াবেটিস সমিতির স্বাস্থ্যকেন্দ্রে বসে আছি । আমার সামনে একজন লেডি ডাক্তার । ভেবেছিলাম তাঁর মনটা নরম হবে । কিন্তু হোল বিপরীত । তিনি শক্ত করেই বললেন, ‘আপনার ডায়াবেটিসের অবস্থা ভালো না । আপনার জন্য মধুমাস বাদ । মধুমাসে খেতে চাইলে টকফল খাবেন’ । তিনি তাঁদের গাইডলাইনে থাকা মিষ্টি ফলের ছবিগুলো ঘজঘজ করে কেটে দিলেন ।
আমি খাঁটি বাঙালি । জাতীয় ফল কাঁঠাল আমার প্রিয় । কিন্তু ডাক্তার যা বললেন, তার অর্থ, এই মধুমাসে আমার প্রিয় সেই কাঁঠাল আর খাওয়া হবে না । সব টকফল খেতে হবে ।
মানুষের আসলে তিন ধরণের ক্ষুধা আছে । দেহের ক্ষুধা, মনের ক্ষুধা এবং চোখের ক্ষুধা ।
খাদ্য দেহের ক্ষুধার জ্বালানি বিশেষ । সারাদিন একজন মানুষের শরীরে যে পরিমাণ ক্ষয় হয়, তা পূরণের জন্যই খাবারের প্রয়োজন হয় । কিন্তু, যে সব খাবার দেহের জন্য সত্যিকার প্রয়োজন, যে সব খাবার মানুষের শরীরের জন্য নির্দোষ পুষ্টিকর – মানুষের চোখ এবং মন সেই সব খাবার খেতে বাঁধা দেয় । ফলে, মানুষের নিজের মন এবং চোখই তার নীরোগ ও সুস্থ থাকার পথে এক নম্বর বাঁধা । কিন্তু, বেশির ভাগ ক্ষেত্রে একজন মানুষ সারাজীবন তার আসল শত্রুকে ঠিকমত চিনতে না পেরেই এই পৃথিবী থেকে বিদায় নেয় । যেমন, এই আমি । এখন আমার মন টানছে, চাঁপাইনবাবগঞ্জের লিচু, রাজশাহীর আম, পাহাড়ি আনারস, যশোরের কাঁঠাল –আরও কত কি ! কিন্তু, ডাক্তারের মতে এখন এসব ফল আমার শরীরের জন্য বিষের মত ক্ষতিকর । কিন্তু আমার চোখ আমাকে প্রলুব্ধ করছে, মন বলছে, রাখ মহিলা ডাক্তারের কথা; মধুমাস পার হলে এসব ফল আর পাওয়া যাবে না । এখানে আমার এক নম্বর শত্রু আমারই নিজের মন এবং আমার দুটি চোখ । কিন্তু তাদেরকে শত্রু মনে হয় না আমার । এখনই মনে হচ্ছে মধুমাসে মধু না খেলে, আর কী খেলাম ?
প্রকৃতপক্ষে, মানুষ যদি কেবলমাত্র তার অত্যাবশ্যকীয় দেহের ক্ষুধা নিবারণের জন্য তাদের কর্মকাণ্ড সীমিত রাখত, তাহলে এই পৃথিবী এমনি এমনিই ক্ষুধা ও দারিদ্রমুক্ত থাকত, রোগমুক্ত থাকত । পৃথিবী আরও সৌন্দর্যমন্ডিত হত । কিন্তু, যত নষ্টের গোঁড়া মানুষের এই মন ও চোখের ক্ষুধা ।
অবশ্য পৃথিবীতে কোন কিছুই শতভাগ ভালো বা শতভাগ মন্দ বলে কিছু নেই । সবকিছুরই ভালো এবং মন্দ দিক রয়েছে । যেমন, মানুষের মনের ক্ষুধা এবং চোখের ক্ষুধা মানুষকে প্রাণী জগতের অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে । মানুষ নিজেকে সৃষ্টির সেরা প্রমাণ করতে পেরেছে । পৃথিবীর যাবতীয় ব্যবসাকান্ড পরিচালিত হয় মানুষের মন ও চোখের ক্ষুধার কারণে । পণ্য প্রতিযোগিতা বাজারে মানুষের প্রদর্শন বাতিক (Demonstration Effect) একটি উল্লেখযোগ্য হাতিয়ার- যার উৎস মানুষের মন ও চোখের ক্ষুধা । তবে, পৃথিবীব্যাপী যুদ্ধ এবং যাবতীয় অশান্তি সৃষ্টির মূলে রয়েছে এই প্রদর্শন বাতিকতা । এটাই এর চূড়ান্ত নেতিবাচক দিক ।
অবশ্য এসব আমার আলোচনার বিষয় নয় । আমার আলোচনার বিষয় মন ও টকফল । আমি জানি মন একটা ছাগলের মত । ছাগলের সামনে যেমন কাঁঠালের পাতা ধরলে ইচ্ছেমত তাকে যে কোন জায়গায় নেওয়া যায়, মনকেও যদি ঠিকমত চালানো যায়, তাকে দিয়েও অনেক কিছু করানো যায় । এই যুক্তিতে এখন আমি আমার মনকে বোঝানোর চেষ্টা করছি । আমি বোঝানোর চেষ্টা করছি, আসলে টকফলের চেয়ে ভালো ফল আর হয় না । বিশেষ করে মধুমাসের টকফল বেশি সুস্বাদু ।
বাস্তবতা হচ্ছে, মানবজীবন নিজের চোখ ও মনের দাসত্ব করেই শেষ হয় । আমি নিজেও সাধারণ মানুষ । আমার জীবনও তাই । তবে মানুষের জীবন তার মন ও চোখের কথায় চলা উচিত নয়; চলা উচিত তার নিজের বিবেক ও বুদ্ধিবিবেচনা দিয়ে । তাহলেই মানুষের নিজের, সমাজ, দেশ ও পৃথিবীর শান্তি নিশ্চিত হতে পারে ।
শুভ কামনা সকলের জন্য ।
যুদ্ধ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মোজতবা খামেনি গুরুতর আহত, মস্কোতে জরুরি অস্ত্রোপচার!
দেশে আরেক দফা কমলো স্বর্ণের দাম
জুলাই এর শপথেই হোক ‘টেক ব্যাক বাংলাদেশ’ এর সূচনাপর্ব
জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে
ইরাকে বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ
নেতানিয়াহুকে হত্যার করার শপথ ইরানের আইআরজিসি বাহিনীর
শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: মনিরা শারমিন
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার নেয়া হবে সিঙ্গাপুরে
আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ
রাজধানীতে ফুটপাতের শিশুদের স্বপ্ন গড়ছেন পুলিশ সদস্য দোলন
ইরানি শাসকদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ কাজ: ট্রাম্প
প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির
এখনই মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির দুই বাংলাদেশীর মৃত্যু
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক



