থাইল্যান্ডে ভিক্ষু বেশধারী ৭ বাংলাদেশি আটক
থাইল্যান্ডের সোংখলা প্রদেশে এক যৌথ অভিযানে গতকাল রোববার সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দ্য থাইগার নামে গণমাধ্যম আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃ ৭ জনের সবাই পুরুষ। তারা থাইল্যান্ডকে মালয়েশিয়া যাওয়ার রুট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে মিশে যেতে এবং কর্তৃপক্ষের নজর এড়াতে তারা মাথা ন্যাড়া করে বৌদ্ধভিক্ষু সেজেছিলেন। বাংলাদেশি এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন ৪৬ বছর বয়সি এক ব্যক্তি। তারা বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করেন।
স্থানীয় প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতার সাত ব্যক্তির বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে। তারা যে বৌদ্ধভিক্ষু, এমন কোনো প্রমাণ তাদের কাছে ছিল না।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ইতালিতে আপন ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, তদন্তে বেরিয়ে আসছে রোমহর্ষক তথ্য
যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী লিমনের মরদেহ ফিরিয়ে আনতে কাজ করছে দূতাবাস , বৃষ্টির খোঁজে জোর
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত





