সৌদিতে কারখানার আগুনে পুড়ে ৭ বাংলাদেশীর মৃত্যু
সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানার আগুন লেগে দুই ভাইসহ ৭ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্থানীয় সময় (১০ ফেব্রুয়ারি) বুধবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে দূতাবাস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ৭ বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সৌদির বাঙালি কমিউনিটিতে।
দেশটির পবিত্র নগরী মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে মদিনা আল-খলিল এলাকায় সোফা কারখানায় আগুন লেগে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু হয়েছে। জানা যায়, সৌদি সময় তখন রাত ২টা। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।
নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রামের লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার দুই ভাই। বড় ভাই নিজাম ও ছোট ভাই আরাফাত। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মদিনায় নিযুক্ত জেদ্দা কনস্যুলেটের আইন সহকারী জানান, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।সৌদি আরবে এর আগেও কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যু হয়েছে। চার বছর আগে রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় ৪ বাংলাদেশি শ্রমিক আগুনে পুড়ে মারা যান। তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নাগরিকসহ ৬ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
ইতালিতে আপন ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, তদন্তে বেরিয়ে আসছে রোমহর্ষক তথ্য
যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থী লিমনের মরদেহ ফিরিয়ে আনতে কাজ করছে দূতাবাস , বৃষ্টির খোঁজে জোর
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত





