avertisements 2

কেক কেটে ছাগলের জন্মদিন পালন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:১৬ পিএম, ৯ ফেব্রুয়ারী,সোমবার,২০২৬

Text

শখের বশে কেক কেটে একমাত্র পোষা ছাগলের জন্মদিন পালন করলেন টেকনাফের সাইফুল ইসলাম। তিনি পেশায় একজন পান বিক্রেতা।

গতকাল শুক্রবার (২২ অক্টোবর) রাতে টেকনাফের বাহারছড়া শামলাপুর বাজারে শতশত উৎসুক জনতাকে সাথে নিয়ে নিজের আদরের পোষা ছাগলের জন্মদিন পালন করেন সাইফুল। এ সময় কেক কেটে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। কেক কাটার পর আতশবাজি পুড়িয়ে আনন্দে মেতে ওঠেন উপস্থিত সবাই।

ছাগলের মালিক সাইফুল ইসলাম বলেন, আমার পোষা ছাগলটির বয়স ১ বছর পূর্ণ হলো আজ। তাই নিজের ভালো লাগা থেকেই প্রিয় ছাগলটির জন্মদিন পালন করলাম।

সাইফুল আরও বলেন, পোষা প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই এ ব্যতিক্রম আয়োজন। আমি শখ করেই ছাগলটি পুষি। ও যতদিন বেঁচে থাকবে প্রতিবছর ওর জন্মদিন পালন করবো। আমি মনে করি, আমাদের প্রত্যেকের প্রাণী পোষা উচিত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2