বিশ্বকাপের আসরে লিওনেল মেসির প্রথম হ্যাটট্রিক
বিশ্বকাপের আসরে প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। ২০২৬ ফুটবল বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করেন আর্জেন্টাইন তারকা।
হ্যাটট্রিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে তিনি ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করলেন অসাধারণ এক গোল।
এরপর ৬০ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।
এরপর আর্জেন্টিনা অধিনায়কের পায়ে হ্যাটট্রিক গোল আসে ম্যাচের ৭৬ মিনিটে। বক্সের বাইরে থাকা মাটি কামড়ানো জোরালো শটে আর্জেন্টিনা ও নিজের তৃতীয় গোলটি করলেন মেসি। যা বিশ্বকাপের সর্বোচ্চ ২৭তম ম্যাচ খেলতে নেমে তার প্রথম হ্যাটট্রিক।
এর আগে খেলার মাত্র পাঁচ মিনিটেই বল জালে পাঠিয়েছিলেন মেসি। গ্যালারিতে শুরু হয় উল্লাস, কিন্তু মুহূর্তের মধ্যেই সহকারী রেফারির পতাকা উঠলে সেই উদ্যাপন থেমে যায়।
হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। মাঠ ছাড়ার সময় মেসিকে দেয়া হলো ‘স্ট্যান্ডিং অভেশন।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা
শরণার্থী থেকে বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ গোলদাতা ইরানকুন্ডা
ক্রিকেটার নাঈমকে হেনস্তা ও মারধরের ঘটনায় খুলশী থানার ওসি প্রত্যাহার
জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ ৩ জন প্রত্যাহার





