avertisements 2

সাবেক ভুমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাট এখন দুদকের জিম্মায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুলাই,সোমবার,২০২৬ | আপডেট: ০৩:৩৪ পিএম, ২০ জুলাই,সোমবার,২০২৬

Text

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুদকের একাধিক তদন্ত ও মামলা চলমান রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত সম্পদ রক্ষায় এসব ফ্ল্যাট দুদকের (রিসিভার) জিম্মায় দেয়ার নির্দেশ দিয়েছেন। রোববার (১৯ জুলাই) আদালত এ আদেশ দেন।

দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চসহ ৮টি বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত মিললেও, অনেক মালামাল আগেই সরিয়ে ফেলা হয়েছে বলে ধারণা তাদের।

দুদক উপ-পরিচালক মশিউর রহমান জানান, ফ্ল্যাট দুটি নিয়ন্ত্রণে নেয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

গুলশান-২-এর ৬৬ নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান মেলে গত ডিসেম্বরে। যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট রয়েছে।

সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের ৯টি দেশে ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে ২৮টি মামলায় ৫০০ কোটি টাকা আত্মসাতের তথ্য-প্রমাণ হাতে পেয়েছে দুদক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2