পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ফাইল ছবি
অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন মো: আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ঘোষণা দেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি ভোট করবো। আমি অ্যার্টনি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে দিয়ে আমি ভোট করবো। যখন সময় আসবে তখন (পদত্যাগ) করবো।’
উল্লেখ্য, মো. আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির হয়ে নির্বাচন করবেন বলে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। এই আসনে বিএনপি এখনো কাউকে মনোনয়ন দেয়নি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
সাবেক ভুমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাট এখন দুদকের জিম্মায়
অবশেষে জানা গেল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের রুদ্ধশ্বাস অভিযানের গল্প
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা





