বিচারপতি মানিক মারা যাননি, মৃত্যুর খবর গুজব : কারা কর্তৃপক্ষ
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। ফাইল ছবি
কাশিমপুর কারাগার-২ এ আটক থাকা সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে সে বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারপতি মানিক সুস্থ আছেন। কাশিমপুর কারাগার-২ এ আছেন। বিষয়টি গুজব।
আজ সোমবার (২৬ মে) রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ।
কারাবন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর তথ্যের সত্যতা জানতে চাইলে সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি কাশিমুপর কারাগার-২ তে ডিভিশন পেয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।’
এর আগে গত ২৭ জানুয়ারি শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর গুজব ছড়ানো হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে কারাগারে বন্দি রয়েছেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
সাবেক ভুমিমন্ত্রীর গুলশানের দুই ফ্ল্যাট এখন দুদকের জিম্মায়
অবশেষে জানা গেল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের রুদ্ধশ্বাস অভিযানের গল্প
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা





