avertisements 2
Text

রাশেদুল ইসলাম

নিজেকে অভিজাত মনে হয়

প্রকাশ: ০৮:৫৫ পিএম, ২৬ সেপ্টেম্বর,শনিবার,২০২০ | আপডেট: ০১:৩২ পিএম, ২২ আগস্ট,শনিবার,২০২৬

Text

আমি রাজধানী ঢাকার বাসিন্দা । ইস্কাটনে থাকি । আগে মোহাম্মদপুরে ছিলাম । মহানগরীর মোহাম্মদপুর একটা মিশ্র জনপদ এলাকা । সেখানে টোকিও স্কয়ারের মত বিলাসবহুল বিপনীবিতান যেমন আছে; সেই বিপনীবিতানের সামনে শ্রমজীবী মানুষের ব্যাপক কোলাহলও আছে । রাস্তায় অত্যাধুনিক বিএমডব্লিও গাড়ি যেমন আছে; একইসাথে শ্রমিকের ঘামঝরানো ঠেলাগাড়ি, রিক্সা বা রিক্সাভ্যানও আছে । মানুষে মানুষে হাজার ব্যবধান থাকলেও, সেখানে সকলে একসাথে বসবাসের প্রানান্তকার একটা চেষ্টা আছে । কিন্তু ইস্কাটনের অবস্থা ভিন্ন । এখানে একটি সুউচ্চ বহুতল ভবনের বারান্দায় দাঁড়িয়ে ঢাকা শহরকে আমার হংকং বা সিঙ্গাপুর মনে হয় । এই শহরে যে দিনমজুর ও শ্রমিক শ্রেণির মানুষও আছে -এখান থেকে তা বোঝার উপায় নেই । তাই, আলোঝলমল মহানগরীর দিকে তাকিয়ে আজকাল নিজেকে আমার কেমন যেন অভিজাত মনে হয় । 

করোনা প্রাদুর্ভাবের কারণে রমনা পার্ক এখন বন্ধ । তাই পার্কসংলগ্ন মিন্টো রোড, বেইলী রোড, হেয়ার রোড আমার প্রাতঃভ্রমণ কেন্দ্র । এখানে আছে রাস্তার দুপাশে সারিসারি বৃক্ষরাজি, সবুজের সমারোহ, আর বিভিন্ন সুরের পাখির কাকলি । অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নৈসর্গিক এই দৃশ্যে আমার মনে হয় স্বর্গের বাগানে আছি যেন । প্রাতঃভ্রমণে নিজেকে আমার কোন এক ঐতিহাসিক নাটকের নায়ক মনে হয় । আমি আবেগ আবিষ্ট হয়ে হাঁটতে থাকি । 

বাস্তবে ইতিহাস বা ঐতিহাসিক ঐতিহ্যে আমাদের তেমন কোন শ্রদ্ধা বা ভালবাসা নেই । তাইতো ‘মিন্টো রোড’ এর দেওয়ালে ‘মিন্টু রোড’ লেখা হয়েছে । মনে হয় পাশের বাড়ির কোন এক মিন্টুর নামে রাস্তাটির নামকরণ করা হয় । ইংরেজ লর্ড মিন্টো  যে ১৯০৫ থেকে ১৯১০ সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের বড়লাট ছিলেন- এই মিন্টু নাম দেখে তা বোঝার উপায় নেই । আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা না থাকার কারণে ভারতের জয়পুর এবং পূর্ববাংলার প্রাক্তন রাজধানি সোনারগাঁর মধ্যে বিস্তর ব্যবধান । একই শৈল্পিক কারুকার্যে নির্মিত ভারতের জয়পুর এখন বিশ্ব পর্যটক নন্দিত ‘পিঙ্ক সিটি’ । আর বাঙ্গালির শৌর্যবীর্যে খ্যাত ঈসাখাঁর রাজধানী সোনারগাঁ জরাজীর্ণ ইটের প্রাচীন ঐতিহ্যের একটি ধ্বংসস্তূপ মাত্র ।  

আমি বোধহয় বিষয়ের বাইরে চলে গেছি । বলছিলাম আমার প্রাতঃভ্রমণের কথা । মিন্টো রোড, হেয়ার রোড বা বেইলী রোডের মত জায়গায় ইংরেজ আমলে আমার মত শ্যামলা মানুষের হাঁটার কোন অধিকার ছিল না । সুইপার, দারোয়ান বা বড়জোর এদেশীয় বাবুর্চিরা এই এলাকায় থাকতে পারত - তা শুধু সাদাবর্ণের অভিজাত ইংরেজদের একান্ত প্রয়োজনে । ঢাকাসহ পূর্ববাংলা কলোনি রাজ্যের দণ্ডমুণ্ডের প্রায় সকল ইংরেজ কর্মকর্তা এখানে থাকতেন । তবে, তাঁরা পূর্ববাংলার ভাগ্যনিয়ন্তা হলেও সাধারণ মানুষের সাথে তাঁদের কোন সম্পর্ক ছিল না ।  

১৯৪৭ সালে দেশ বিভাগের পর এ দৃশ্যের পালাবদল হয় । ইংরেজিভাষী ইংরেজদের জায়গায় আসেন উর্দুভাষী পশ্চিম পাকিস্তানিরা । তবে,  উল্লেখ্য যে, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সূত্রে  অভিজাত শ্রেণির সংজ্ঞায় বেশ পরিবর্তন আসে । সে কারণে  অনেক বাঙ্গালি অফিসার এখানে বসবাসের সুযোগ পান । 

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মিন্টো রোড এবং তৎসংলগ্ন এলাকা মন্ত্রিপাড়া নামে পরিচিতি পায় । তারই ধারাবাহিকতায় বর্তমানেও রাষ্ট্রের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার সাথে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি বড় অংশ এই এলাকায় থাকেন ।  

আমি রমনা পার্কের সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে । আমার সামনে রাস্তার ওপাশে মিনটো রোডের বিলাস বহুল মন্ত্রিপাড়া । রাস্তার দুপাশে শতবর্ষের সাক্ষী সারি সারি বৃক্ষরাজি । পাখির কাকলী আর অনুপম সৌন্দর্যে ভরা এই নির্জন প্রভাত আমাকে প্রশ্ন করে, ‘শুধু কি কপালগুনে এই অভিজাত এলাকায় থাকা যায়’ ? 
 
(চলবে)
 
ইস্কাটন, ঢাকা । ১১ সেপ্টেম্বর, ২০২০ ।

বিষয়:
avertisements 2
টাঙ্গাইলে ৪ কোটি টাকায় ব্যয়ে নির্মিত সেতুর নেই সড়ক সংযোগ
টাঙ্গাইলে ৪ কোটি টাকায় ব্যয়ে নির্মিত সেতুর নেই সড়ক সংযোগ
বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি
বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি
সিজারের অপারেশনে পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যুর অভিযোগ
সিজারের অপারেশনে পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যুর অভিযোগ
রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি ভোট দেননি, যা জানা গেলো
রাষ্ট্রপতি নির্বাচনে ৬ এমপি ভোট দেননি, যা জানা গেলো
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট 
রাষ্টপতি নির্বাচন প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার ভোট 
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ১২ সেপ্টেম্বর
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি
রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে তেল চুরির ঘটনায় তদন্ত কমিটি
রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
রাতের আঁধারে রাস্তায় ফেলে যাওয়া প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চালুর অনুরোধ
ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চালুর অনুরোধ
র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’
‘রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয় দিয়ে মিয়ানমার ইতিহাস বিকৃতির চেষ্টা করছে’
ভূমধ্যসাগর দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু 
ভূমধ্যসাগর দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু 
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
নাতিদের জন্য মহানবী (সা.) যে দোয়া করেছেন
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
‘পারসন অব দ্য ইয়ারে’ ভূ‌ষিত হলেন বসুন্ধরা এম‌ডি
avertisements 2
avertisements 2